প্রবাস সংবাদ

বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে পৌঁছেছে ৫ লাখের বেশি হজযাত্রী

মক্কা মসজিদে লাখো হজযাত্রীর সমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

মক্কা মসজিদে হাজার হাজার হজযাত্রী পবিত্র স্থান পরিদর্শন করছেন, রাতের আলোকসজ্জায় ঝলমল করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে পৌঁছেছে পাঁচ লাখের বেশি হজযাত্রী।

তবে সময় মত মোয়াল্লেম এবং মিনার তাবু নির্ধারণ না করতে পারায় ভারত, পাকিস্তান, নাইজেরিয়া সহ কয়েকটি দেশের সাড়ে তিন লাখের বেশি হজ যাত্রী যেতে পারছেন না।

সুষ্ঠু ও স্বাচ্ছন্দ্যে হজ কার্যক্রম, মিনা ময়দানে হজযাত্রীদের আবাসন, খাবার পরিবেশন ব্যবস্থাপনা নিরবচ্ছিন্ন রাখতে রাত দিন কাজ করছেন মোয়াল্লেম সহ সংশ্লিষ্টরা।

হিট স্ট্রোক এড়াতে রোদ এবং ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ করতে যাওয়ায় বাংলাদেশীসহ শতাধিক ব্যক্তিকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

বিষয়:সৌদি আরব হজযাত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…