চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে করোনাভাইরাসে ২ হাজারের বেশি সংক্রমণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৯ অপরাহ্ণ ৩১, মে ২০২৫
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A

ভারতে আবারও বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ। দেশটিতে মোট সক্রিয় কোভিড রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭১০ জনে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত কেরালা, মহারাষ্ট্র, দিল্লি ও গুজরাটে।

আজ ৩১ মে শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সর্বশেষ ৩০ মে’র তথ্য অনুযায়ী, কেরালায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৪৭, মহারাষ্ট্রে ৪২৪, দিল্লিতে ২৯৪ এবং গুজরাটে ২২৩ জন। তামিলনাড়ু ও কর্ণাটকে ১৪৮টি করে এবং পশ্চিমবঙ্গে ১১৬টি সংক্রমণ শনাক্ত হয়েছে।

অন্যান্য রাজ্যগুলোর মধ্যে রাজস্থানে ৫১, উত্তর প্রদেশে ৪২, পুদুচেরিতে ২৫, হরিয়ানায় ২০, অন্ধ্র প্রদেশে ১৬, মধ্যপ্রদেশে ১০, গোয়ায় ৭ জন আক্রান্ত হয়েছেন। ওডিশা, পাঞ্জাব ও জম্মু-কাশ্মীরে ৪টি করে সংক্রমণ ধরা পড়েছে। তেলেঙ্গানা, অরুণাচল প্রদেশ ও চণ্ডীগড় থেকে তিনটি করে সংক্রমণের খবর এসেছে, মিজোরাম ও আসামে দু’জন করে আক্রান্ত হয়েছেন।

আন্দামান ও নিকোবর, সিকিম ও হিমাচল প্রদেশে এখনও পর্যন্ত কোনো সক্রিয় রোগী নেই। বিহারের তথ্য এখনও প্রকাশ করা হয়নি। চলতি মে মাসেই সারা দেশে অন্তত সাতজন কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। তাদের মধ্যে মহারাষ্ট্র ও দিল্লিতে মৃত্যুর শিকার দু’জনের অন্যান্য গুরুতর অসুস্থতা ছিল। মৃতদের মধ্যে পাঞ্জাব ছাড়া সবাই ছিলেন বয়স্ক নাগরিক।

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকাংশ ক্ষেত্রে সংক্রমণ মৃদু প্রকৃতির, এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সতর্কতার পরামর্শ থাকলেও, এখনই অতিরিক্ত বিধিনিষেধ আরোপের প্রয়োজন নেই বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসকোভিডভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ভেনিজুয়েলায় দু’দফা শক্তিশালী ভূমিকম্পে বহু প্রাণহানির আশঙ্কা

জুন ২৫, ২০২৬

দেশে দু’টি বিশেষায়িত শিল্প অবতরণ কেন্দ্র ও চীনে বিনিয়োগ কার্যালয় করার ঘোষণা

জুন ২৫, ২০২৬
ছবি; সংগৃহীত

অনুমোদনহীন এজেন্সির হজ কার্যক্রম প্রচারণা নিয়ে বিশেষ সতর্কতা

জুন ২৫, ২০২৬
ছবি: প্রজ্ঞা এবং আত্মা আয়োজিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন।

চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান

জুন ২৫, ২০২৬
ব্রাজিল দল

একজনে নির্ভরশীল নয়, পুরো দলের চেষ্টায় এগোচ্ছে ব্রাজিল

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT