চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাজেকে আটকা ২ শতাধিক পর্যটক

মনসুর আহম্মেদ মনসুর আহম্মেদ
১০:১০ অপরাহ্ণ ২১, আগস্ট ২০২৪
- সেমি লিড, জনপদ, রাঙ্গামাটি
A A
নদীর পানি বৃদ্ধি, সাজেকের পর্যটকরা পানিতে আটকা পড়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিগত কয়েকদিনের বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে জেলার বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং খাগড়াছড়ি জেলাধীন দীঘিনালার কবাখালীতে সড়কের একাংশ পানিতে তলিয়ে যাওয়ায় বাঘাইছড়ির সাজেকে আটকা পড়েছেন দুই শতাধিক পর্যটক।

বুধবার (২১ আগস্ট) বিকেলে জানা যায়, বাঘাইছড়ি উপজেলার কাচাঁলং নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জানা যায়, খাগড়াছড়ি-সাজেক সড়কের দীঘিনালা উপজেলার কবাখালি অংশের সড়ক ডুবে গিয়ে রাঙ্গামাটির সাজেকসহ বাঘাইছড়ি ও লংগদু উপজেলা সঙ্গে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সাজেক যাতায়াতের একমাত্র সড়কটি ডুবে যাওয়ার কারনে সেখানে আটকা পড়েছে দুই শতাধিক পর্যটক।

বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী সড়ক ও পৌর এলাকার উগলছড়ি সড়ক পানিতে তলিয়ে গেছে। এছাড়া বাঘাইছড়ি ইউনিয়নের উগলছড়ি, বেপারী পাড়া, নিউলাইল্ল্যা ঘোনা এবং পৌরসভার বটতলী, মাদ্রাসা পাড়া, হাজী পাড়ার কিছু অংশ পানিতে প্লাবিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শিরীন আকতার জানান, বিগত কয়েক দিনের টানা বৃষ্টিতে বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি এখানে বন্যার আশঙ্খা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় উপজেলার গুরুত্বপূর্ণ ৫৫ এলাকায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং বন্যা দূর্গতদের আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেবার অনুরোধ জানিয়েছেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বুধবার (২১ আগস্ট) সকাল থেকে কিছু আশ্রয় কেন্দ্রে ক্ষতিগ্রস্থরা আশ্রয় নেওয়া শুরু করেছে। যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে তাদের জন্য সবধরনের সহায়তা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Reneta

তিনি জানান, সাজেক সড়কের দীঘিনালার কবাখালি অংশের সড়কটি ডুবে যাওয়ায় যান চলাচল সাময়িক বন্ধ রয়েছে। এ কারণে সাজেকে দুই শতাধিক পর্যটক আটকা পড়ে আছে। পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আটকা ২ শতাধিক পর্যটকআটকা পর্যটকসাজেকসাজেক ভ্যালিসাজেকে আটকা
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT