অর্থনীতি

জুলাইয়ের ২৭ দিনে ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স

বিভিন্ন দেশের ব্যাংকনোটের ছবি, অর্থনৈতিক সংবাদে ব্যবহৃত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন দেশের ব্যাংকনোটের ছবি, অর্থনৈতিক ও বৈদেশিক মুদ্রার বিষয়বস্তুর জন্য উপযুক্ত. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের ২৭ দিনে প্রবাসীরা ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন।

সোমবার (২৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

বলা হয়েছে, চলতি বছরের ১ থেকে ২৭ জুলাই পর্যন্ত প্রবাসী আয় এসেছে ২ হাজার ৯৯ মিলিয়ন ডলার। শুধু ২৭ জুলাই একদিনে প্রবাসীরা পাঠিয়েছেন ১৬ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স।

২০২৪ সালের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ দশমিক ৫৭২ বিলিয়ন ডলার। এর অর্থ, জুলাইয়ের ২৭ দিনে অভ্যন্তরীণ রেমিট্যান্স প্রবাহ ৩৩ দশমিক ৬ শতাংশ বেড়েছে।

এর আগে, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা ৩ কোটি ৩ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা এ যাবৎকালের সর্বোচ্চ।

বিষয়:ডলার রেমিট্যান্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…