চলতি বছর দেশের টেলিভিশনগুলোতে কর্মরত ১শ’ ৫০ জনের বেশি সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। ৩৫ শতাংশ টেলিভিশনে বেতন অনিয়মিত। এ ছাড়া ২০ শতাংশ টেলিভিশনে কর্মীদের বেতন দুই থেকে পাঁচ মাস পর্যন্ত বকেয়া রাখা হয়। সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, বিজেসির গবেষণা জরিপে উঠে এসেছে এই চিত্র।






