চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফারুকীর ‘মনোগামী’র চমকপ্রদ সব ঘটনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৬ অপরাহ্ণ ২৯, মার্চ ২০২৪
বিনোদন
A A

আসন্ন ঈদুল ফিতরে ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘মনোগামী’। বৃহস্পতিবার হয়ে গেল এই ওয়েব ফিল্ম নিয়ে সংবাদ সম্মেলনে৷ যেখানে জানানো হয়, চাঁদ রাতে চরকিতে স্ট্রিমিং হতে যাচ্ছে চঞ্চল চৌধুরী ও জেফার অভিনীত এই ছবি।

সেই সাথে জানানো হয় ‘মনোগামী’র মাধ্যমে ঘটে যাওয়া কিছু চমকপ্রদ ঘটনাও।

জেফারকে কাস্ট করেছে ইলহাম-
মোস্তফা সরয়ার ফারুকী দীর্ঘদিন ধরে মনোগামী-এর জন্য কাস্টিং খুঁজছিলেন। নতুন মুখের কাউকে প্রয়োজন। ইলহাম তখন জেফারের ‘ঝুমকা’ গানটি নিয়মিত শুনে। এই গান না শুনলে সে নাকি খাবার খায় না। ফারুকী একদিন খেয়াল করে দেখলেন ‘লামিয়া’ চরিত্রের যেমন কাস্টিং তিনি খুঁজছিলেন জেফার তার সঙ্গে মানিয়ে যায় একদম। তারপরেরটা দর্শকের সবটাই জানা।

জেফারের ১৪ বছরের হেয়ার স্টাইল পরিবর্তন-
জেফার যখন ‘মনোগামী’-তে অভিনয়ের প্রস্তাব পান তখন বেশ অবাকই হয়েছিলেন বলে জানান তিনি। তিনি বলেন, ‘ফারুকী ভাইয়ের সিনেমা ও চঞ্চল ভাইয়ের বিপরীতে অভিনয় করতে হবে সব মিলিয়ে আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি।‘

গল্পে গল্পে তিনি আরও বলেন, ‘ফারুকী ভাই যখন আমাকে বলেন যে আমার চুলের স্টাইলটা পরিবর্তন করতে হবে তখন আমি আরও টেনশনে পরে যাই। ১৪ বছর ধরে আমার চুলের এই স্টাইল একই রকম। ফারুকী ভাই বলেন যে তাকে বিশ্বাস করতে। আমি শুধু উনার কথা মতো সব করেছি।‘

চঞ্চল পুত্র শুদ্ধ-এর ডেবিউ-
‘মনোগামী’-এর মধ্যে দিয়ে সিনেমায় ডেবিউ হতে যাচ্ছে চঞ্চল পুত্র শুদ্ধের। রিয়েল লাইফের বাবার সাথে রিলের সামনে বাবা হিসেবে পেয়ে শুদ্ধ বেশ খুশি। শুদ্ধ বলে, ‘আমি বাবার শ্যুটে অনেকবার গিয়েছি। এবার নিজে শ্যুটে গিয়ে খুব নার্ভাস লেগেছিল। শ্যুটের আগের দিন সারারাত ঘুমাতে পারিনি। ফারুকী আংকেলে এই সিনেমায় কাজ করাটা আমার জন্য অন্যরকম অভিজ্ঞতা হয়ে থাকবে। আর বাবার সাথে কাজ করেও খুব আনন্দ লাগছিল।‘

বাবা-ছেলে ও মা-মেয়ের জুটি-
মনোগামী-সিনেমায় চঞ্চল চৌধুরীর সাথে অভিনয় করেছে তারই পুত্র শুদ্ধ। আর শুদ্ধকে সিনেমাতেও চঞ্চলের পুত্র হিসেবেই হাজির করা হয়েছে। সেই সাথে সিনেমায় অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সামিনা হোসেন প্রেমা। তার কন্যা রাই রিলেও তার কন্যা হিসেবেই উপস্থিত হবে।

মেট্রোতে সিনেমার শুট-
মেট্রোরেল নানান কারণে জনসাধারণের কেন্দ্রবিন্দুতে। মনোগামীর শ্যুটিং-এর একটা অংশ শ্যুট করা হয়েছে এই মেট্রোরেলেই। সেই অভিজ্ঞতা বেশ রোমাঞ্চকর ছিল বলেই টিমের সদস্যরা সবাই জানান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চঞ্চলচরকিজেফারফারুকীলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬

ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩২ জনের মৃত্যু

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT