চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাকরিচ্যুত পুলিশ সদস্যের নেতৃত্বে উত্তরায় টাকা ছিনতাই

অবসরপ্রাপ্ত সেনাসহ গ্রেপ্তার ৫

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১০ অপরাহ্ণ ১৯, জুন ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A
উত্তরে পুলিশ সদস্যরা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর উত্তরায় র‍্যাব পরিচয়ে নগদের ডিস্ট্রিবিউটরের কাছ থেকে কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে চাকরিচ্যুত পুলিশ সদস্য ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট রয়েছেন। এ ছাড়া ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মাইক্রোবাসসহ বিপুল অর্থ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাসান, চাকরিচ্যুত পুলিশ সদস্য গোলাম মোস্তফা ওরফে শাহিন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট শেখ মো. জালাল উদ্দিন ওরফে রবিউল, মো. ইমদাদুল শরীফ ও মো. সাইফুল ইসলাম ওরফে শিপন। অভিযানে উদ্ধার করা হয়েছে নগদ ২২ লাখ ১০ হাজার ৭৮০ টাকা, ব্যাংকে গচ্ছিত আরও ১২ লাখ টাকা ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত হায়েস গাড়ি।

এর আগে ১৪ জুন সকালে নগদ কোম্পানির ডিস্ট্রিবিউটর আব্দুল খালেক নয়নের উত্তরা ১২ নম্বর সেক্টরের বাসা থেকে চার কর্মচারী চারটি ব্যাগে ১ কোটি ৮ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে নগদের অফিসে যাচ্ছিলেন। পথে ১২ ও ১৩ নম্বর সড়কের সংযোগস্থলে কালো রঙের একটি হায়েস মাইক্রোবাস গতিরোধ করে।

‘র‍্যাব’ লেখা কটি পরা, মুখোশধারী ছয় থেকে সাতজন অস্ত্রধারী ব্যক্তি গাড়ি থেকে নেমে তাদের ধাওয়া করেন। একপর্যায়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের তিনজনকে ধরে ফেলা হয়। তাদের মাইক্রোতে তুলে নিয়ে মারধর করে পরে উত্তরার দিয়াবাড়ি ১৭ নম্বর সেক্টর এলাকায় গাড়ি থেকে নামিয়ে দিয়ে টাকাগুলো নিয়ে চলে যান।

এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানা-পুলিশ ছাড়াও তদন্ত করছে ডিবি পুলিশ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গতকাল বুধবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে খিলগাঁও এলাকা থেকে প্রথমে চালক মো. হাসানকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয় র‍্যাবের ভুয়া নেমপ্লেট ও ৮ হাজার ৫০০ টাকা। তার তথ্যের ভিত্তিতে মাদারটেকের একটি গ্যারেজ থেকে জব্দ করা হয় ছিনতাইয়ে ব্যবহৃত মাইক্রোবাসটি।

একই রাতে উত্তরা থেকে ছিনতাইয়ের মূল হোতা চাকরিচ্যুত পুলিশ সদস্য গোলাম মোস্তফা ওরফে শাহিনকে গ্রেপ্তার করে ডিবি। তার কাছ থেকে উদ্ধার হয় ১৩ লাখ ৩৪ হাজার টাকা। এরপর আদাবর থেকে ইমদাদুল শরীফকে গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে পাওয়া যায় ৮ লাখ ৪ হাজার ৭৮০ টাকা। তাদের দেওয়া তথ্য অনুযায়ী সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট জালাল উদ্দিনকে সবুজবাগ থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে ৬৩ হাজার টাকা পাওয়া যায়। ঘটনার পরদিন জালাল লুটের ১২ লাখ টাকা নিজের ব্যাংক হিসাবে জমা করেন। পুলিশ ওই টাকা জব্দের প্রক্রিয়া চালাচ্ছে।

পরে এয়ারপোর্ট রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ছিনতাই দলের আরেক সদস্য মো. সাইফুল ইসলাম ওরফে শিপনকে। তার হেফাজত থেকে উদ্ধার হয় র‍্যাব-পুলিশের ভুয়া আইডি কার্ড, সিগন্যাল লাইট, লাঠি, মানিব্যাগ, চেকবই ও একাধিক মোবাইল ফোন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে র‍্যাব-পুলিশের পরিচয়ে ছিনতাই করে আসছিলেন। মূল পরিকল্পনায় ছিলেন চাকরিচ্যুত পুলিশ সদস্য শাহিন ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য জালাল।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং চক্রটির অন্য সদস্যদের গ্রেপ্তার ও বাকি লুণ্ঠিত অর্থ উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ট্যাগ: উত্তরাটাকা ছিনতাইডিএমপির‌্যাব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া পরিবর্তনে সব দল একমত: আলী রীয়াজ

পরবর্তী

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ‘গণমিনার’

পরবর্তী
বাংলাদেশের রাজধানীতে বিশাল জনসমাগমের মাধ্যমে গণঅভ্যুত্থান দিবসের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ‘গণমিনার’

ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীর ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঊর্ধ্বমুখী ডেঙ্গু আক্রান্তের হার, ২৪ ঘণ্টায় মৃত্যু নেই

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ক্ষতিকর ৩১ অবৈধ অ্যাপ, লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

ইমরান হাশমি অসুস্থ, রক্ত পরীক্ষায় মিলল ভয় ধরানো তথ্য

আগস্ট ২৯, ২০২৬

শেষদিকের গোলে ঘরের মাঠে হার এড়াল লিভারপুল

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুল্লাহ ও মহাসচিব নাজমুল

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

‘কুরআন-হাদিসের নাম নিয়ে নিজের ইচ্ছামতো ব্যাখ্যা দেওয়া দ্বীনের খেদমত নয়’

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT