চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যালেন্টাইনের নাটক ‘মন দুয়ারী’র ফার্স্ট লুক চমকে মুগ্ধ দর্শক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৯ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২৫
বিনোদন
A A
প্রেমের মুহূর্তে দুজনের হাসিমুখ, প্রকৃতির মাঝে সুখী দম্পতি. Channel i News - চ্যানেল আই নিউজ

মোনাজাতে চেয়েছিলাম তোমাকে। পাল্টা সংলাপে অপূর্বের মুখে শোনা যায়, প্লিজ আর মায়া বাড়িও না। যতটুকু মায়া দিয়েছ, পুরোটা আমি পুষে রাখবো। কারণ তুমি আমার মনের সকল বন্ধ দুয়ার খুলে দিয়েছিলে, তাই তুমি আমার মন দুয়ারী!

এমন আবেগমাখা সংলাপে প্রকাশ্যে এসে ভ্যালেন্টাইন ডে-তে মুক্তির অপেক্ষায় থাকা জাকারিয়া সৌখিন পরিচালিত নাটক ‘মন দুয়ারী’র ফার্স্ট লুকে। যেখানে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নিহা।

এই জুটির প্রথম এ নাটকটি মুক্তির আগেই আলোচনার জন্ম দিয়েছে। ফিল্মি আয়োজনে নির্মিত ‘মন দুয়ারী’র প্রকাশিত ‘ফার্স্ট লুক’ দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকরা তাদের মুগ্ধতার কথা জানিয়ে বলছেন, এবারের ভ্যালেন্টাইন মাতাবে এই নাটক!

Banglabid

সোহেল আহমেদ নামে একজন লিখেছেন, মন দুয়ারী ফার্স্ট লুক ভীষণ সুন্দর লেগেছে। আশা করা যায় ভালোবাসা দিবস মাতিয়ে রাখবে এই নাটক।

হাফিজুর রহমান লিখেছেন, এ নাটকে অপূর্ব আবার ম্যাজিক দেখাবেন। মোজাম্মেল হক লিখেছেন, অপূর্বের সঙ্গে নিহাকে দারুণ সুইট লাগছে। মনে হচ্ছে ভ্যালেন্টাইনের সেরা নাটক হবে মন দুয়ারী।

সিএমভি’র ব্যানারে বড় আয়োজনে অনেকদিন ধরে ‘মন-দুয়ারী’ নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। ‘পথে হলো দেরি’সহ একাধিক নাটক বানিয়ে এই নির্মাতা প্রশংসা অর্জন করেছেন।

Reneta

‘মন দুয়ারী’ প্রসঙ্গে পরিচালক বলেন, চেষ্টা করেছি অনেকটা সিনেম্যাটিক আয়োজনে কাজটি করার। ভ্যালেন্টাইনে সবসময় একই টাইপের গল্পে নাটক নির্মিত হয়। কিন্তু আমাদের গল্পটি সম্পূর্ণ আলাদা। আপাতত এটুকুই বলছি। বাকিটা দেখার পর আপনারাও বুঝতে পারবেন।

নাটকটিতে অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন দিলারা জামান, আমিনুর রহমান বাচ্চু, শফিউল আলম বাবু, মিলি মুন্সী, শারমীন সুলতানা শর্মী, রাইসা প্রমুখ।

‘মন-দুয়ারী’তে থাকছে দুটি গান। সোমেশ্বর অলির কথায় একটি গান সুর-সংগীত করেছেন সাজিদ সরকার, গেয়েছেন রেহান রসূল ও কনা। আর দ্বিতীয় গানটি লিখেছেন লিমন। সুর এবং কণ্ঠ নাজির মাহমুদ, সংগীত সজীব দাশ।

পরিচালক জাকারিয়া সৌখিন জানান, ১৪ ফেব্রুয়ারির বিশেষ কনটেন্ট হিসেবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘মন দুয়ারী’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপূর্বজাকারিয়া সৌখিননাজনীন নিহাভ্যালেন্টাইন নাটকমন দুয়ারীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT