পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কথা বললেন সে সময়ের সেনাপ্রধান জেনারেল মঈন উ আহমেদ। অনলাইন ভিডিওতে তিনি বলেছেন, পিলখানায় সেসময়ের বিডিআর সদর দপ্তরে সেনা কর্মকর্তাদের ওপর হামলার খবর পেয়েই ব্যবস্থা নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন তিনি। ঘটনার শুরুর দিকে র্যাবের একটি টিম পিলখানা এলাকায় পৌঁছালেও প্রবেশের অনুমতি না দেওয়ার সমালোচনা করেছেন তিনি। ওই নৃশংস ঘটনার প্রকৃত দোষীদের বিচার দাবি করেছেন সাবেক সেনাপ্রধান।





