চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাসুমের ৫ উইকেটের পর ইমরুলের ৭১ বলে ৯২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করে, খেলায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

নাসুম আহমেদ ৫ উইকেট তুলে ব্রাদার্স ইউনিয়নকে আটকে দেন ১৩৫ রানে। সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে মোহামেডান অধিনায়ক ইমরুল কায়েস ৭১ বলে ৯২ রানে অপরাজিত থাকেন। আগেই সেরা ছয়ের সুপার লিগ নিশ্চিত করে ফেলা ঐতিহ্যবাহী ক্লাবটি প্রথম ধাপের শেষ রাউন্ডে পেলো ৫ উইকেটের সহজ জয়।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের একাদশ রাউন্ডের ম্যাচে টসে হেরে ব্যাটিং করতে নেমে ব্রাদার্স ৬ রানে ৩ উইকেট হারিয়ে বসে। মাহমুদুল হাসান ও রাহাতুল ফেরদৌস ৪৫ রানের ইনিংস খেলে দলীয় সংগ্রহ একশ পার করেন। জাকিরুল আহমেদ করেন ২৫ রান। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।

মোহামেডান স্পিনার নাসুম ১০ ওভারে ২২ রানে তুলে নেন ৫ উইকেট। মেডেন ওভার ছিল দুটি। অফস্পিনার মেহেদী হাসান মিরাজ ৭.৩ ওভারে ২৮ রান খরচায় তুলে নেন তিনটি উইকেট। মোহামেডানের স্পিন ভেলকিতে ৩৪.৩ ওভারে দেড়শর আগেই গুটিয়ে যায় ব্রাদার্স।

মামুলি লক্ষ্যে ইমরুল নেমেই দেখান আগ্রাসন। ৭১ বলে ৯২ রানের অপরাজিত ইনিংসে মারেন ১২টি চার ও ৩টি ছয়। ২৩.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়েরে বন্দরে পৌঁছায় মোহামেডান। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান করেন রুবেল মিয়া। জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ এ ম্যাচে সুবিধা করতে পারেননি। ৪ বলে ৭ রান করে ফেরেন সাজঘরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরুল কায়েসডিপিএলনাসুম আহমেদমিরপুরমোহামেডান-ব্রাদার্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT