চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোহামেডানকে হারিয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন আবাহনী

ঢাকা প্রিমিয়ার লিগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০২ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান ও আবাহনীর লড়াইটা ছিল অলিখিত ফাইনাল। যারা জিতবে তারা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন। এমন ম্যাচে মোহামেডানকে ৬ উইকেটে হারিয়ে টানা ততৃীয়বার প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে আবাহনী। প্রিমিয়ার লিগে এটি আবাহনীর ২৪তম শিরোপা। অন্যদিকে প্রতিযোগিতায় মোহামেডান শিরোপা জিতেছে ৯বার।

মিরপুরে মঙ্গলবার টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আবাহনী অধিনায়ক মোহাম্মদ মিথুন। রনি তালুকদারের নেতৃত্বে ব্যাটে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪০ রানের সংগ্রহ দাঁড় করায় মোহামেডান। লক্ষ্যে নেমে ৫৬ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তোলে আবাহনী। ৪৪.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৪৩ রান করে মিথুনবাহিনী।

রানতাড়ায় শুরুটা ভালো ছিল না আবাহনীর। প্রথম ওভারে শাহারিয়ার কমলকে ফেরান পেসার ইবাদত হোসেন। এরপর পারভেজ হোসেন ইমনকে নিয়ে ৫৬ রানের জুটি গড়েন জিসান আলম। ২৮ রান করা ইমনকে ফিরিয়ে জুটি ভাঙেন মোহাম্মদ সাইফউদ্দিন। পরে দ্রুত মেহেরব হাসানকে তুলে নেন নাসুম আহমেদ। একশর আগেই ৪ উইকেট হারিয়ে বসে আবাহনী।

একপ্রান্ত আগলে রাখেন জিসান আলম। ৫৫ রান করা জিসান ফিরে গেলে জমে ওঠে ম্যাচ। আবাহনীর দুই অভিজ্ঞ ব্যাটার মোসাদ্দেক হোসেন সৈকত ও মোহাম্মদ মিথুনের অবিচ্ছিন্ন ১৩৫ রানের জুটিতে শেষপর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে জায়ান্টরা।

৬৫ বলে ৬টি চার ৫টি ছক্কায় ৭৮ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক। ৭৯ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৬৬ রানে অপরাজিত থাকেন মিথুন। মোহামেডানের হয়ে দুটি উইকেট নিয়েছেন নাসুম আহমেদ। একটি করে উইকেট নিয়েছেন সাইফউদ্দিন ও ইবাদত হোসেন।

এরআগে মোহামেডানের মাঝাড়ি ইনিংসে বড় অবদান রাখেন মাহমুদউল্লাহ রিয়াদ ও আরিফুল ইসলাম। তৌফিক খান তুষারের সঙ্গে ওপেনিং জুটিতে ৫০ রান তোলেন রনি তালুকদার। ৪৫ রানে ফেরেন রনি। তার আগে তৌফিককে ফেরান মৃত্যুঞ্জয় চৌধুরী।

Reneta

এরপর ফরহাদ হোসেন চেষ্টা করেছেন দলকে এগিয়ে নেয়ার। ৪২ রানের মাথায় ফেরেন ফরহাদ। হাল ধরেন অভিজ্ঞ মাহদুউল্লাহ ও আরিফুল। দুজনের গড়েন ১১৪ রানের জুটি। তাতে মাঝারি স্কোর নিশ্চিত হয় মোহামেডানের। মাহমুদউল্লাহ ও আরিফুল দুজনেই ঠিক ৫০ রানে আউট হয়েছেন মোসাদ্দেকের বলে।

আবাহনীর হয়ে মোসাদ্দেক ও মৃত্যুঞ্জয় নেন দুটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবাহনীরডিপিএলমিথুনমিরপুরমোসাদ্দেকমোহামেডানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজয়ের পথেই রাজনীতিতে নামছেন সুরিয়া?

জুন ৩০, ২০২৬

জোতার মৃত্যুবার্ষিকীর দিনে, জোতার ‘অনুপ্রেরণায়’ নামবে পর্তুগাল

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার রফিকুল ইসলামের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি

জুন ৩০, ২০২৬

৮৬-তে সৈয়দ আব্দুল হাদী, দিনভর বিশেষ আয়োজনে চ্যানেল আই

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT