তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব আবু সাঈদ মোহাম্মদ কামরুজ্জামানকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রোববার (১৬ ফেব্রুয়ারি) ডিএনসিসির মুখপাত্র মকবুল হোসাইন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করা আবু সাঈদ মো. কামরুজ্জামান বাংলাদেশ সরকারের একজন অতিরিক্ত সচিব। ডিএনসিসিতে যোগদানের পূর্বে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।







