প্রতিবাদ জানালে হ্যান্ডশেক না, খেলা বাতিলই ভালো

হ্যান্ডশেক বিতর্ক নিয়ে আজহার উদ্দিন
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে খেলার চেয়েও বেশি আলোচিত ‘হ্যান্ডশেক বিতর্ক’। এক সপ্তাহ কেটে গেলেও এ নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামছে না। বিতর্কিত সেই ঘটনার জন্য এবার ভারতকে প্রশ্নবিদ্ধ করলেন মোহাম্মদ আজহারউদ্দিন। ভারতের সাবেক অধিনায়কের মতে, পাকিস্তানের সাথে খেলতে পারলে হাত মেলাতে সমস্যা কোথায়।
ভারতের একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি মনে করি, হাত মেলানোর মধ্যে কোনও ভুল নেই। যখন আপনি ম্যাচ খেলছেন, তখন সবকিছুই করা উচিত, হাত মেলানোও তার একটি অংশ। আমি জানি না সমস্যা কোথায়। আমি কিছুই বুঝতে পারছি না। তবে আমার মতে, এতে কোনও সমস্যা নেই।’
৬২ বর্ষী এ অলরাউন্ডার বলেন, ‘যখন প্রতিবাদ করছেন, তখন না-ই খেলতেন। যদি আপনি প্রতিবাদ জানিয়ে খেলেন, তাহলে না খেলাই ভালো। যখন রাজি হলেন যে, পাকিস্তানের বিপক্ষে দ্বি-পাক্ষিক সিরিজ খেলবেন না, কেবল আইসিসির আসর কিংবা এশিয়া কাপে খেলবেন, তখন পুরো তীব্রতা নিয়ে খেলা উচিত। অন্যথায়, খেলার কোনো প্রয়োজনই নেই।”
রোববার রাত সাড়ে ৮টা এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাকিস্তান মহারণ মাঠে গড়াবে।




