মেট্রোরেলের নতুন এমডি মোহাম্মদ আব্দুর রউফ

A professional portrait of a middle-aged man with glasses, a beard, wearing a suit and tie, against a plain background. Channel i News – চ্যানেল আই নিউজ
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। তার স্থলে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমটিসিএলের অতিরিক্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুর রউফকে।
(৯ সেপ্টেম্বর) সোমবার এক প্রজ্ঞাপনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে পরে আরেকটি অফিস আদেশে মোহাম্মদ আব্দুর রউফকে ওই পদে চলতি দায়িত্ব দেওয়া হয়।
এম এ এন ছিদ্দিক ২০১৪ সালের ৩ সেপ্টেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব হন। ২০১৭ সালের ১১ অক্টোবর পর্যন্ত এই পদে থেকে অবসরে যাওয়ার পর তাকে ডিএমটিসিএলের এমডি হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। তিনি ১৯৮৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারে যোগ দেন।
ডিএমটিসিএলের এমডি হিসেবে দায়িত্ব পাওয়া আব্দুর রউফ এর আগে কোম্পানি সচিব ছিলেন। এরপর তাকে এমআরটি ৫-এর অতিরিক্ত প্রকল্প পরিচালকের দায়িত্ব দেওয়া হয়।






