চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১১ বছরের প্রেম, বিয়ে করলেন অভিনেতা পল্লব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৬ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A
অভিনেতা পল্লব ও তার স্ত্রী বিবাহের অনুষ্ঠানে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ে করলেন নব্বই দশকের জনপ্রিয় মডেল ও অভিনেতা পল্লব। তার স্ত্রীর নাম ওয়াহিদা রাহী, যিনি একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার।

১১ বছরের প্রেমের সম্পর্ক ছিলো তাদের। গত বছরের ১৩ জুলাই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দুই পরিবারের সম্মতিতে বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা সেরেছেন বলে জানালেন পল্লব।

পল্লব-রাহী দুজনেই জানান, তারা অনেক ভালো আছেন। ১১ বছরের প্রেম ছিল। বলেন, অনার্স ফার্স্ট ইয়ার থেকে প্রেম করছি। বিয়ে তো করলাম মাত্র!

Banglabid

২০১২ সালে পল্লব ও রাহীর প্রথম পরিচয়। এরপর তারা একে অপরের সঙ্গে কথা বলতেন। রাহী বললেন, ‘আমি টুকটাক ফটোশুটের কাজ করতাম। পল্লবের সঙ্গেও একটা কাজ করেছি, নির্মাতা আশরাফুল আলম রিপন ভাইয়ের একটি বিজ্ঞাপনচিত্রে। এরপর ফোনে কথা বলতাম। আমাদের দেখাও হতো। ঘুরতে বের হতাম। একজন আরেকজনকে পছন্দ করতাম। যখন দেখলাম, পল্লব খুবই ভালো মানুষ, ভাবলাম আমার আগামী জীবনের মানুষ হিসেবে তাকেই চাই। ঠিক দুই বছর আগে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। এরপর দুই পরিবারের সঙ্গে কথা বলে গত বছর বিয়েটা করে ফেললাম।’

পল্লব জানালেন, ফেব্রুয়ারি ও মার্চে একটি আনুষ্ঠানের মাধ্যমে বিয়ের খবরটি প্রকাশ্যে আনতে চেয়েছিলেন।

অভিনয় থেকে দূরে থাকলেও আবার শুরু করেছেন এই অভিনেতা। গেল বছর তিনি ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘ছায়া’ ছবিতে কাজ করেছেন। সম্প্রতি পল্লব ‘অপারেশন জ্যাকপট’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতা পল্লবপল্লববিয়েমডেলরাহীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এসএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন নিয়ম, আবেদন ১৭ আগস্ট পর্যন্ত

আগস্ট ১১, ২০২৬

‘দেশের পরিস্থিতি ভালো নয়, জনগণের প্রত্যাশা অনুযায়ী চলছে না’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

গরুর পিছুপিছু ভারতে, আখের রস আস্বাদনে বাংলাদেশে; এরপর যা ঘটল

আগস্ট ১১, ২০২৬

নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে উত্তাল ভারত, পরিস্থিতি কোন পথে?

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটে রেকর্ড লোডশেডিং, বন্ধ ৪১ বিদ্যুৎকেন্দ্র

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT