বিনোদন

প্রকাশ্যে ‘মোয়ানা টু’র টিজার, কবে আসছে সিনেমাটি?

অভিনেত্রী চরিত্রে নৌকায় বসে আছেন, পেছনে জলপ্রপাত ও প্রাকৃতিক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী চরিত্রে একজন নারী নৌকায় বসে আছেন, পেছনে জলপ্রপাত ও প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে, এটি একটি এনিমেটেড সিনেমার দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ডিজনির অন্যতম জনপ্রিয় অ্যানিমেশন চলচ্চিত্র ‘মোয়ানা’র অ্যানিমেটেড সিকুয়েল পর্দায় আসছে। বুধবার ডিজনি প্রকাশ করেছে ‘মোয়ানা টু’র টিজার।

আগের মতোই মোয়ানা চরিত্রে কণ্ঠ দিয়েছেন আউলি ক্রাভালিও এবং মাউয়ি চরিত্রে কণ্ঠ দিয়েছেন ডোয়াইন জনসন।

টিজার দেখে ছবিতে কী আছে তা খুব বেশি বোঝা যায়নি। তবে সিকুয়েল যে দারুণ মজার এবং অ্যাকশনে ভরপুর হবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। সমুদ্রে আরেকটি অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত হতে দেখা গিয়েছে মোয়ানাকে।

ট্রেলারে অসাধারণ অ্যানিমেশনে পানির দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। মোয়ানাকে হাঙরের সামনেও পড়তে দেখানো হয়েছে এক দারুণ শটে। টিজারের শেষে মাউয়িকে মোয়ানার নৌকায় পৌছাতে দেখা যায়।

সিনেমার চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন ডেভিড জি ডেরিক জুনিয়র। এটি প্রথমে টেলিভিশন সিরিজ হিসেবে নির্মাণ করা হলেও পরে আরও কিছু কাজ করে এটাকে থিয়েট্রিক্যাল সিকুয়েল হিসেবে মুক্তি দেয়া হচ্ছে। ছবিটি মুক্তি পাবে ২৯ নভেম্বর।

অ্যানিমেটেড সিকুয়েল ছাড়াও ডিজনি লাইভ-অ্যাকশন ‘মোয়ানা’ও রিমেক করছে। সেটি নির্মাণ করবেন থমাস কেইল। ছবিটিতে ডোয়াইন জনসন থাকবেন, যেটি মুক্তি পাবে ২০২৬ সালের ১০ জুলাই।

২০১৬ সালে মুক্তি পায় অ্যানিমেটেড চলচ্চিত্র ‘মোয়ানা’। সিনেমাটি পরিচালনা করেছিলেন রন ক্লেমেন্টস এবং জন মুস্কার। পলিনেশিয়ার এক গ্রাম প্রধানের তীব্র ইচ্ছাশক্তির অধিকারী মেয়ে মোয়ানাকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রটি। এক পৌরাণিক দেবীর হৃদয় পুনরুদ্ধারের জন্য মহাসাগর তাকে নির্বাচন করে।

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…