বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের রাজনৈতিক দল গঠন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষ। ছাত্রদের দলগঠনকে সাধুবাদ জানালেও পুরোনো রাজনৈতিক দলগুলোর মতো ব্যক্তি ও দলীয় স্বার্থে অন্ধ না থেকে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার আহ্বান তাদের। কেউ কেউ মনে করেন ছাত্রদের রাজনীতি নয় পড়াশুনা করা এবং জনগণ বিপদে পড়লে নিস্বার্থভাবে তাদের পাশে দাঁড়ানো। ছাত্রদের দল গঠন নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানাচ্ছেন মাশরুর শাকিল।







