বিনোদন

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী

মিঠুন চক্রবর্তী হাসপাতালে ভর্তি, স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা মিঠুন চক্রবর্তী হাসপাতালে ভর্তি, তার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে একটি সিনেমার শুটিং-এ ব্যস্ত ছিলেন তিনি। শুটিং চলাকালীনই অসুস্থ বোধ করেন তিনি।

এসময় সঙ্গে সঙ্গেই অভিনেতাকে কলকাতার বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কী কারণে তিনি অসুস্থ হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের তরফে জানা গেছে, একাধিক শারীরিক জটিলতা রয়েছে মিঠুন চক্রবর্তীর। বর্ষীয়ান অভিনেতার এমআরআই করা হবে বলে জানানো হয়েছে। এরপর পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা গেছে, মিঠুনের শারীরিক যে সমস্যাগুলো দেখা দিয়েছে, তা প্রাথমিক ভাবে মিলে যাচ্ছে স্ট্রোকের উপসর্গের সঙ্গে। তবে স্ট্রোক হয়েছে কি না, তাঁকে কোন বিভাগে ভর্তি করা হবে, কোন চিকিৎসকরা তাঁকে দেখবেন, সবটাই সিদ্ধান্ত নেওয়া যাবে এমআরআই রিপোর্ট দেখে।

বর্তমানে মিঠুন চক্রবর্তী কলকাতায় থেকে তার আগামী ছবি ‘শাস্ত্রীর’ শুটিং করছিলেন। এই ছবিটি জ্যোতিষ শাস্ত্রের উপর ভিত্তি করে বানানো হচ্ছে। ছবিটির পরিচালনা করছেন পথিকৃৎ বসু। প্রযোজনার দায়িত্বে সোহম চক্রবর্তীর প্রযোজনা সংস্থা। ছবিতে মিঠুনের সঙ্গে দীর্ঘ ১৬ বছর পর দেবশ্রী রায়কে দেখা যাবে।

বিষয়:অসুস্থ মিঠুন চক্রবর্তী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…