ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চাঁদপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন “ডাকাতিয়া”। এই সংগঠনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মিঠু চন্দ্র শীল এবং সাধারণ সম্পাদক নির্বাচত হয়েছেন রাসেল হোসেন রিয়াজ।
সংগঠনটির উপদেষ্টামণ্ডলীর প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন চাঁদপুর সদর উপজেলার মিঠু চন্দ্র শীল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় জাপানিজ স্টাডিজ ডিপার্টমেন্টের ২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক নির্বাচিত হন হাজীগঞ্জ উপজেলার রাসেল হোসেন রিয়াজ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৭-১৮ সেশনের উর্দু ডিপার্টমেন্টের শিক্ষার্থী।
সভাপতি নির্বাচিত হওয়ার পর মিঠু চন্দ্র শীল এক প্রতিক্রিয়ায় জানান: সংগঠনকে আরো গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করতে আমরা সকলের সার্বিক সহযোগিতা নিয়ে কাজ করে যাবো। ডাকাতিয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চাঁদপুর জেলার শিক্ষার্থীদের প্রিয় ঠিকানা।
নির্বাচনে উপদেষ্টামণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন ফয়েজ উল্লাহ মানিক, মাহমুদ রাসেল,কাউসার হামিদ, আবু সুফিয়ান, সরকার জহির রায়হান, বাদশা শাওন, আনফাল সরকার পমন, শাহ-পরাণ খান,বোরহান উদ্দিন, জাবেদ খান,সিদ্দিকী মহসিন পাটোয়ারী, নিজাম উদ্দীন, বাহা উদ্দীন, জহির খান,লুৎফর রহমান সাকিব, শরিফ হোসাইন, হাসান জাহাঙ্গীর সুজন, আব্দুর রাজ্জাক খান, রাসেল, রাসেল হোসাইন, সাইফুল ইসলাম রনি, আবদুল্লাহ শামীম, আব্দুল কাদের শিমূল, ফাহিম মানতাছির মাহমুদ, রাকিবুল হাসান, মাহবুব আলমসহ অনেকে।
সংগঠনটি ভ্রাতৃত্ব, শিক্ষা, প্রগতি- এই স্লোগানকে ধারণ প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের সেবায় কাজ করে যাচ্ছে।







