বিনোদন

নিখোঁজ আনুশকার খোঁজ পেয়েছেন সানি!

নিখোঁজ আনুশকার খোঁজ পেয়েছেন সানি! ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিখোঁজ আনুশকার খোঁজ পেয়েছেন সানি! ছবিতে দেখা যাচ্ছে একজন নারী ও তার শিশু সন্তান।. Channel i News – চ্যানেল আই নিউজ

গৃহকর্মীর নয় বছরের মেয়ের নিখোঁজের খবর সোশাল মিডিয়ায় জানিয়েছিলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। সেইসঙ্গে দিয়েছিলেন পুরস্কারের ঘোষণাও। এ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই নয় বছর বয়সী ওই মেয়ের সন্ধান পেয়েছে তার পরিবার। বিষয়টি নিশ্চিত করেছে সানি লিওন নিজেই।

এর আগে গত ৯ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সানি লিওন জানিয়েছিলেন, গৃহপরিচারিকার মেয়ে আনুশকার নিখোঁজের খবর। যেখানে সানি জানান, আনুশকা বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যায় যোগেশ্বরী পশ্চিমের বেহরাম বাগ থেকে নিখোঁজ রয়েছেন। তার বয়স ৯ বছর।

গৃহকর্মীর সন্তানের খোঁজ পেতে অভিনেত্রী পুরস্কারও ঘোষণা করেন। জানান, ছোট্ট আনুশকার খোঁজ এনে দিতে পারলে মিলবে ৫০ হাজার রুপি পুরস্কার। এ ঘটনার একদিন পর বৃহস্পতিবার (৯ নভেম্বর) আরেকটি পোস্ট করে সানি জানালেন আনুশকাকে পাওয়া গেছে।

যেখানে সানি লিখেছেন, ‘ঈশ্বর মহান, আমাদের প্রার্থনা কবুল করেছেন। মুম্বাই পুলিশকে ধন্যবাদ। এছাড়া আমার পোস্টটি শেয়ার করার জন্য এবং খবরটি ভাইরাল করার জন্য আমার সমস্ত শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ।’

 

বিষয়:নিখোঁজ সানি লিওন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…