চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিবাদী সেই ফাতিমার মাথায় উঠলো ‘মিস ইউনিভার্স’-এর মুকুট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৪ পূর্বাহ্ন ২১, নভেম্বর ২০২৫
বিনোদন
A A

থাইল্যান্ডে আয়োজিত ‘মিস ইউনিভার্স ২০২৫’-এর মঞ্চে যিনি কয়েকদিন আগেই আয়োজকদের অশালীন আচরণের বিরুদ্ধে দাঁড়িয়ে বলেছিলেন— “আমি কোনো পুতুল নই”— সেই মিস মেক্সিকো ফাতিমা বশই শেষ পর্যন্ত জিতে নিলেন এ বছরের সর্বোচ্চ সৌন্দর্য প্রতিযোগিতার মুকুট।

২১ নভেম্বর (বাংলাদেশ সময় সকাল ৭টা) ব্যাংককের আইকনিক মঞ্চে শুরু হয় ফাইনাল রাউন্ড। কঠিন প্রতিযোগিতা শেষে শেষ পাঁচে ওঠেন থাইল্যান্ড, ফিলিপাইন, ভেনেজুয়েলা, মেক্সিকো ও আইভরি কোস্টের প্রতিযোগীরা। বিচারকদের দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরেই নির্ধারিত হয় এ বছরের চ্যাম্পিয়ন—আর সেখানেই আলো ছড়ান ফাতিমা বশ।

মাত্র কয়েকদিন আগে আয়োজকদের অসৌজন্যমূলক আচরণের বিরুদ্ধে সাহসী প্রতিবাদ, অনুষ্ঠান ত্যাগ এবং সহ-প্রতিযোগীদের সংহতিতে আলোচিত হয়েছিলেন তিনি। নাওয়াত ইৎসারাগ্রিসিলের প্রকাশ্য বকাঝকা ও ‘ডাম্বহেড’ মন্তব্যের প্রতিবাদ করে ফাতিমার সেই দৃঢ় অবস্থান বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। সামাজিক মাধ্যমে তাকে ‘ভয়হীন নারী’ হিসেবে প্রশংসায় ভরিয়ে দেন অনেকে।

আজকের ফাইনালে সেই দৃঢ়তা যেন আরও উজ্জ্বল হয়ে ফিরে আসে। বিচারকদের প্রশ্নে নারী অধিকার, আত্মসম্মান এবং নেতৃত্বের বিষয়ে তার আত্মবিশ্বাসী উত্তর পুরো হলজুড়ে হাততালি কুড়ায়।

রানারআপ হন মিস থাইল্যান্ড, আর মুকুট ওঠে মেক্সিকোর ২৬ বছর বয়সী ফাতিমা বশের মাথায়—যা মেক্সিকোর ইতিহাসে চতুর্থ ‘মিস ইউনিভার্স’ শিরোপা।

মাত্র কয়েকদিন আগেও যে মঞ্চে তাকে অপমান করা হয়েছিল, একই মঞ্চে আজ তার মাথায় উঠে গেল বিশ্বসৌন্দর্যের সর্বোচ্চ মুকুট- প্রতিবাদের শক্তিই যে শেষ পর্যন্ত সৌন্দর্যের সবচেয়ে বড় আলো, তার জীবন্ত প্রমাণ।

আরো পড়ুন: ‘আমি পুতুল নই’- মিস ইউনিভার্সের মঞ্চে বিস্ফোরক ফাতিমা
Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফাতিমা বশমিস ইউনিভার্সলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

দোকান-শপিং মল বন্ধে সরকারি সিদ্ধান্তই বহাল

এপ্রিল ৪, ২০২৬

দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়নরা

এপ্রিল ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের ২৬ জেলায় ‘তথ্য কমপ্লেক্স’ নির্মাণ হবে: তথ্য প্রতিমন্ত্রী

এপ্রিল ৪, ২০২৬

শপিং মল বন্ধের প্রভাব সিনেমা হলে, ব্লকবাস্টারের ‘জরুরি বিজ্ঞপ্তি’

এপ্রিল ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পরীক্ষায় নকল ও কোচিং সেন্টার বিষয়ে শিক্ষামন্ত্রীর কঠোর বার্তা

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT