চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিশু সাব্বির-চমকের ‘তুমি কেনো সিঙ্গেল’?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৯ অপরাহ্ণ ২১, মে ২০২৩
বিনোদন
A A

চোখ-মুখে কালো কাপড় জড়িয়ে থাকা পাড়ার কিছু ছেলের হাতে প্ল্যাকার্ড। যেখানে লেখা- নীতু তুমি বাংলা ছাড়ো, ওগো বিদেশিনী তুমি অনেক খারাপ, হঠাও বিদেশিনী, নীতু-ফিতু নিপাত যাক!

না, কোনো মিছিল কিংবা আন্দোলন নয়। এটি ইশতিয়াক আহমেদের ‘তুমি কেন সিঙ্গেল?’ নাটকের একটি দৃশ্য।

মিশু সাব্বির ও রুকাইয়া জাহান চমককে নিয়ে নির্মিত নাটক ‘তুমি কেন সিঙ্গেল?’ আসছে আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় ‘এজেড মাল্টিমিডিয়া’র ইউটিউব চ্যানেলে।

নাটকে আরও অভিনয় করেছেন শাওন মজুমদার, আনোয়ার হোসেন, পামির, প্রিয়ন্তি গোমেজ, শশী, বাদশাহসহ অনেকে।

নাটকটি প্রযোজনা করেছেন তাজুল ইসলাম রাজীব। ঢাকার বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ হয়েছে নাটকটির।

গল্পে দেখা যাবে, মিশু সাব্বির একজন অবিবাহিত সিঙ্গেল তরুণ। বিয়ের জন্য পাত্রী দেখছে ঘটক। নির্দিষ্ট সময়ে বিয়ে না করতে পারলে ছেড়ে যেতে হবে বড়লোক বাবার বাড়ি ও সম্পত্তি।

Reneta

অন্যদিকে, চমকও বিদেশ থেকে এসেছেন বিয়ে করতে।
দুজনই একই ম্যারেজ মিডিয়ার ঘটক শাওন মজুমদারকে ধরে তাদের জন্য পাত্রপাত্রী খুঁজে দিতে। দুজনেই চাপ দেয়। ফলে কোনটাই সঠিকভাবে করতে পারে না শাওন।

ফলে মিশু সাব্বির এবং চমকের মধ্যে শুরু হয় ইগো ও আধিপত্যের দ্বন্দ্ব। বিভিন্ন নাটকীয়তা ও নানা ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে চলে সব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিশু সাব্বিররুকাইয়া জাহান চমক
শেয়ারTweetPin

সর্বশেষ

র‍্যাবের টিএফআই সেল পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারকরা

আগস্ট ১, ২০২৬

শুটিং সেটে গুরুতর আহত রাশমিকা, কী বলছেন চিকিৎসক?

আগস্ট ১, ২০২৬

চোট কাটিয়ে অস্ট্রেলিয়া সিরিজের দলে লিটন

আগস্ট ১, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

আগস্ট ১, ২০২৬

অবৈধ অভিবাসনের বিরোধিতা করে যা বলল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT