চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিয়ম মানলে শাহরুখও শিল্পী সমিতির সদস্য হতে পারবে: মিশা

যে সংবিধানকে ক্ষত-বিক্ষত করেছে তাকে বুঝিয়ে দেব শিল্পী সমিতির কি জিনিস: নিপুণের আচরণে ক্ষুব্ধ শিল্পী সমিতির সভাপতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৪ অপরাহ্ণ ১৭, মে ২০২৪
বিনোদন
A A

চলচ্চিত্র শিল্পী সমিতির নব-নির্বাচিত সভাপতি মিশা সওদাগর বলেন, সমিতিতে এখন কোনো বিভাজন নেই। নিয়ম মানলে (ক্রাইটেরিয়া) যে কেউ সমিতির সদস্য হতে পারবে। এমনকি শাহরুখ খানও যদি নিয়ম মানে সেও এসে সদস্য হতে পারবে!

বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে এফডিসিতে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন মিশা সওদাগর। এসময় তাকে প্রশ্ন করা হয় সাবেক সেক্রেটারি জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়েছে, জায়েদ কি সদস্য পদ ফিরে পাবেন? প্রশ্নের উত্তরে মিশা সোজাসাপ্টা উত্তর দেন, নিয়ম মানতে পারলে অবশ্যই পাবে। শুধু জায়েদ কেন, শাহরুখ খানও পাবেন।

‘শিল্পীরা সবাই ভাই-ভাই’ উল্লেখ করে মিশা বলেন, এখানে যারা আছে ‘আমরা সবাই রাজা’। এটা আমাদের বড় সৌন্দর্য্য। আর যে ১০৩ জনের সদস্যপদ বাতিল হয়েছিল সেগুলো আবার ফেরত দেয়া হয়েছে। কেন বাদ দেয়া হয়েছিল সেই অতীত টানতে চাই না। নির্বাচনী ইশতিহারে বলেছিলাম যা ওয়ান্স অ্যা মেম্বার, লাইফটাইম মেম্বার। যদি সরকারী কোনো ক্রাইম না করে তাহলে তারা আজীবন সদস্য হয়ে থাকবে। আমাদের মধ্যে অতীতে যে ভেদাভেদের সৃষ্টি হয়েছিল তার আর আছে বলে মনে হয় না। আমরা সবাই এক। সকলের তরে সকলে আমরা।

পরাজিত সাবেক সেক্রেটারি নিপুণ সমর্থিত শতাধিক শিল্পীরা মিশা-ডিপজলকে এফডিসিতে সংবর্ধনা দিয়েছে। মিশার কথা, এই সদস্যপদ ফিরে পাওয়া মানুষগুলো না থাকতো আমাদের এতো বড় বিজয় আসতো না। যে ১০৩ জন সদস্যপদ পেয়েছেন আপনারা এখন আলাদা করে ১০৩ ভাববেন না। ভাববেন আমরা সবাই মিলে ৫৪০ জন শিল্পী। আমি মনে করি আমাদের প্যানেল ৯৫% সফল। এতে আমরা সবাই গর্বিত।

কঠোর কণ্ঠে হুশিয়ারি দিয়ে মিশা বলেন, কেউ যদি সংবিধান পরিপন্থী কাজ করে তাহলে নিশ্চিত তাকে সাজা ভোগ করতে হবে। যে সংবিধানকে ক্ষত-বিক্ষত করেছে তাকে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেব শিল্পী সমিতির সংবিধান ও সংগঠন কি জিনিস, ক্যাবিনেটে কারা আছে।

গেল ১৯ এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে হেরেছেন নায়িকা নিপুণ আক্তার। তিনি হেরেছেন ডিপজলের কাছে, তাও ১৬ ভোটে। ভোটের ফলাফলও মেনে নিয়েছিলেন নিপুণ! এমনকি ফলাফল ঘোষণার সময় নব নির্বাচিতদের ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছিলেন!

Reneta

তবে মাস পূর্তির আগেই শিল্পী সমিতি বিজয়ী মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল প্যানেলের নির্বাচিত কমিটির (২০২৪-২৬ মেয়াদের নির্বাচন) ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করেছেন নিপুণ। রিটে তিনি মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়ার পাশাপাশি তদন্ত চেয়েছেন।

নিপুণ বলেছেন, নির্বাচনে কারচুপি হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার হাতে যেহেতু কারচুপির প্রমাণ আছে, সঠিক বিচার আদালত করবেন। এ মাসের শেষে ঢাকা ফিরবো। আমার কাছে থাকা যথেষ্ঠ প্রমাণ আলাদতে তুললেই সব পরিস্কার হয়ে যাবে।

আর এতে করে তেলে-বেগুনে জ্বলে উঠেছেন সভাপতি ও সেক্রেটার মিশা-ডিপজল। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের সাথেও কথা বলেন মিশা সওদাগর ও ডিপজল। এসময় রিটের বিষয়টি নিয়ে কথা উঠলে নিপুণের উদ্দ্যেশ্যে বাংলা সিনেমার এই ‘ভয়ংকর বিষু’ বলেন, ‘কেস খেলবা, আসো! যেটা খেলার মন চায় সেটাই খেলো। আমরা চাই ভদ্রতা ও নম্রতা। আমরা চাই চলচ্চিত্রকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেদিকে কাজ করার। আমরা ঝামেলা চাই না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফডিসিচলচ্চিত্র শিল্পী সমিতিডিপজলনিপুণমিশা সওদাগরলিড বিনোদনশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩২ জনের মৃত্যু

জুন ৮, ২০২৬

সড়কবাতির প্রযুক্তি দেখতে ফ্রান্স যেতে চান রাজশাহী সিটি প্রশাসক, প্রধানমন্ত্রীর না

জুন ৮, ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ

জুন ৮, ২০২৬

বাংলাদেশ চ্যালেঞ্জিং, রোমাঞ্চকর সিরিজের অপেক্ষায় অজি অধিনায়ক

জুন ৮, ২০২৬

শেষ সময়ে যে কারণে ‘মহানগর ২’ ছেড়েছিলেন ইমরান

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT