চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘টাকা নয়, সম্মান বড়’- মোস্তাফিজ ইস্যুতে বিসিসিআইকে মিশার ধিক্

নাহিয়ান ইমন নাহিয়ান ইমন
৬:০২ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

আসন্ন আইপিএলের আসরে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এ ৯ কোটি ২০ লাখ রুপি পারিশ্রমিকে সুযোগ পেয়েও ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তিতে শেষ পর্যন্ত বাদ পড়েছেন বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমান।

তাকে বাদ দেয়ায় ‘ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধিক্কার জানালেন’ বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর।

রবিবার (৪ জানুয়ারি) চলচ্চিত্রের শীর্ষ এই খল অভিনেতা মিশা সওদাগরের জন্মদিন। এদিন দুপুরে চলচ্চিত্রে আসার আগে নিজে একজন ‘স্পোর্টসম্যান’ ছিলেন সেই গল্প করতে করতে মিশার কথায় উঠে আসে মোস্তাফিজ, আইপিএল ইস্যু ও ভারতীয় ক্রিকেট বোর্ডের অভদ্র আচরণ।

তখন মিশা বলেন, রাজনীতি বা উগ্রতার কারণে সংস্কৃতিকে ছাড়িয়ে যারা এই কাজ করেছে (ভারতীয় ক্রিকেট বোর্ড) তাদের ধিক্কার জানাই।

মিশা বলেন, আমি ক্রিকেট লাভার, এই খেলাকে খুবই পছন্দ করি। দুঃখের সাথে বলতে হচ্ছে, মোস্তাফিজ একজন অসাধারণ ক্রিকেটার। ওকে সামনে বসিয়ে আদর করা যায়, সম্মান জানানো যায়। মাশরাফির পর বাংলাদেশের ক্রিকেটে বোলার হিসেবে ওর ঐশ্বর্যপূর্ণ ক্যারিয়ার। ওর মধ্যে অহংকারের ‘অ’ পর্যন্ত নেই। মোস্তাফিজ সবার কাছে অনুকরণীয় এবং অনুসরণীয় হয়ে থাকবে। সে যেখানেই যায় সেখানে ভালো খেলে।

মিশা সওদাগর বলেন, মোস্তাফিজ আমাদের দেশের গ্লোবাল সুপারস্টার। সে শাহরুখের দলে বাংলাদেশের ৯ কোটি টাকায় কাস্ট হয়েছিল। এটা পুরো বিশ্বে নিউজ হয়েছিল। এমনও জানা গিয়েছিল, ২০ কোটি টাকা হলেও মোস্তাফিজকে নেয়া হতো। ওকে এভাবে নেয়া মানে আমরা পুরো জাতি সম্মানিত হওয়া। কিন্তু রাজনীতি হোক বা উগ্রতার কারণে যারা (ভারতীয় ক্রিকেট বোর্ড) সংস্কৃতি ছাড়িয়ে প্রতিবন্ধকতা তৈরি করলো তাদের ধিক্কার। এই মন মানসিকতা দুনিয়ার যাদেরই আছে তাদের প্রতি নিন্দা জ্ঞাপন করছি। তাদের সাথে আমরা কখনোই আপস করবো না।

Reneta

মিশা আরও বলেন, আমরা চাই মানুষ ধর্ম কর্ম করবে এবং বড়ভাবে সংস্কৃতিকে লালন করবে। কিন্তু মোস্তাফিজকে এভাবে বাদ দিয়ে তারা খুবই বাজে রুচির পরিচয় বহন করলো। ও হয়তো কিছু টাকা থেকে বঞ্চিত হলো, কিন্তু তাতে ওর কিছু আসবে যাবে না। শুনেছি এর আগে ওর জার্সিতে অ্যালকোহনের লোগো রাখতে দুই কোটি টাকা অফার করা হয়েছিল। কিন্তু মোস্তাফিজ সেটা গ্রহণ করেনি। মোস্তাফিজের উপর আমরা মানব জাতি খুশি, স্রষ্টা খুশি। টাকা তো কিছু কাগজ মাত্র। কিন্তু সম্মানটাই আসল। যাদের সম্মান রয়েছে এসব টাকা তাদের কাছে কিছুই না।

মিশা সওদাগরের প্রত্যাশা, ভারতীয় ক্রিকেটের বোর্ডের বোধদয় হবে, মোস্তাফিজকে বাদ দিয়ে যে ভুল করেছে সেই ভুল তারা বুঝতে পারবে।

আগামীতে আবার মোস্তাফিজ সম্মানের সঙ্গে খেলবে। দৃঢ়ভাবে সেই প্রত্যাশা ব্যক্ত করেন বাংলা চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় এই খল-অভিনেতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলকলকাতা নাইট রাইডার্সকেকেআরক্রিকেটার মোস্তাফিজুর রহমানভারতীয় ক্রিকেট বোর্ডমিশা সওদাগরলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

­জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জলবায়ু সংকট মোকাবিলা ও শিশুদের প্রারম্ভিক বিকাশে সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ৪, ২০২৬

সৈকতকে নিয়ে অবস্থান পরিষ্কার করল বিসিবি

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT