চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত বন্যহাতির শুঁড় ও পায়ের মাংস কেটে নিয়েছে দুর্বৃত্তরা

মনসুর আহম্মেদ মনসুর আহম্মেদ
১:৫৬ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০২৬
- সেমি লিড, জনপদ, রাঙ্গামাটি
A A
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাঙ্গামাটি জেলার লংগদুতে অসুস্থ ও চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বন্যহাতির শুঁড় ও পায়ের মাংস কেটে নিয়েছে দুর্বৃত্তরা।

গতকাল সোমবার (২৭ এপ্রিল) মৃত হাতির অবশিষ্ট দেহাংশ মাটিচাপা দেওয়া হয়েছে বলে জানান রাঙ্গামাটি উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ।

বিভাগীয় কর্মকর্তা জানান, গত রোববার সকালে লংগদুতে অসুস্থ অবস্থায় একটি বয়স্ক হাতি মারা গেলে ময়নাতদন্ত শেষে মাটিচাপা দেয়ার প্রক্রিয়া শুরুর চেষ্টা করেও মৃত হাতির পাশে থাকা স্ত্রী সঙ্গী হাতির কারণে তা সম্পন্ন করা যায়নি। রাতে স্ত্রী হাতিটি সরে গলে এই সুযোগে দুর্বৃত্তরা হাতিটির শুঁড় ও পিছনের পায়ের মাংস কেটে নিয়ে যায়।

মৃত হাতিটির শুঁড় ও পিছনের পায়ের মাংস কেটে নেয়ার বিষয়টি বন বিভাগের পক্ষ থেকে তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

গত রোববার (২৬ এপ্রিল) রাতের উপজেলার ভাসান্যাদাম এলাকায় কোন এক সময় এ ঘটনা ঘটে থাকতে পারে ধারনা করছে বন বিভাগ।

এ বিষয়ে রাঙ্গাামাটি বন বিভাগের পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, অসুস্থ থাকা অবস্থায় হাতিটিকে দিনের বেলায় বন বিভাগের প্রহরী এবং ইআরটি সদস্যরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবাপ্রদান সহ খাদ্য সরবরাহ করেছিলো। অসুস্থ হাতিটি মারা যাওয়ার পরেও বন বিভাগ ও ইআরটি সদস্যরা সার্বক্ষনিক দায়িত্ব পালনরত অবস্থায় ছিলেন। রাতে নিরাপত্তার কথা বিবেচনা করে প্রহরী ঘটনাস্থল ত্যাগ করলে এই সুযোগে দুর্বৃত্তরা মৃত হাতির শুঁড় ও পিছনের পায়ের মাংস কেটে নিয়ে যায়।

Reneta

বিষয়টি ইতোমধ্যে উর্ধতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে এবং তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

উল্লেখ্য, গত রোববার (২৬ এপ্রিল) অসুস্থ ও চিকিৎসাধীন অবস্থায় ৬৩ বছর বয়স্ক একটি পুরুষ বন্য হাতির মৃত্যু হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মৃত বন্যহাতিরাঙ্গামাটিশুঁড় ও পায়ের মাংস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

হোয়াইট হাউসে একইদিনে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহু ও জেলেনস্কির বৈঠক

জুলাই ২৮, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ গেজেট আকারে প্রকাশ হবে: সিইসি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

দুর্নীতির মামলায় ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

জুলাই ২৮, ২০২৬

‘৩২ যুগ্ম সচিবকে বয়স বা চাকরির মেয়াদ বিবেচনায় অবসরে পাঠানো হয়েছে’

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রযুক্তিগত ত্রুটিতে মোদির ভিডিও ব্লক, সরকারের কাছে ক্ষমা চাইল মেটা

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT