চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মির্জা ফখরুল না, উনি ‘মিথ্যা ফখরুল’: এস এম কামাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৮ অপরাহ্ণ ২৮, জুলাই ২০২৩
রাজনীতি
A A

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন: আমি বলি উনি মির্জা ফখরুল না উনি ‘মিথ্যা ফখরুল’। যারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় তারা বাংলাদেশের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

শুক্রবার রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমণ উপলক্ষে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম কামাল হোসেন বলেন: যারা বলতো আগামী ১০০ বছর থেকে ১২০ বছর বাংলাদেশ কোনদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। বাংলাদেশের মাথাপিছু আয় ৯০০ ডলারের বেশি হবে না। তাদের মুখ বন্ধ করে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় ২৮২৪ ডলার। আগে বাংলাদেশকে ভিক্ষুকের জাতীয় বলা হতো। আজ সেই আমেরিকার একজন সাংবাদিক নিকোলাস বলেছেন, কিভাবে দারিদ্র্য বিমোচন করতে হয় এটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে শিখতে হবে। আমেরিকার বর্তমান পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দক্ষিণ এশিয়া নেতৃত্ব দেবে বাংলাদেশ। দুইদিন আগে জাপানের বাণিজ্যমন্ত্রী বলেছেন, উন্নয়নের রোল মডেল হচ্ছে বাংলাদেশ।

তিনি আরও বলেন: যারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়, তারা বাংলাদেশের বিরুদ্ধে; শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। লন্ডনে তারেক জিয়া বসে আছেন, যিনি ২০০৮ সালে মুচলেকা দিয়ে দেশ ছেড়েছিলেন যে আর কখনো রাজনীতি করবেন না। তিনি এখন লন্ডনে অবস্থান করছেন। তিনি হাজার হাজার কোটি টাকার লুটপাট করেছেন।

অভিযোগ করেন: আজ আমাদের শক্তি হত্যার চক্রান্ত করছে। সেই একুশে আগস্ট গ্রেনেড হামলার আসামি তারেক জিয়া হত্যা মামলার আসামি তারেক জিয়া লন্ডনে বসে স্কাইপির মাধ্যমে নির্দেশ দিচ্ছে আর মির্জা ফখরুল বাংলাদেশে বসে সেটি বাস্তবায়ন করছেন।

এস এম কামাল হোসেন বলেন: এই ষড়যন্ত্রের জবাব দেওয়ার জন্য জরুরী। আমরা যেমন বলি শেখ হাসিনা আমাদের সাহস শেখ হাসিনা, আমাদের প্রেরণা শেখ হাসিনা আমাদের অনুভূতি। ৭৫ এর বঙ্গবন্ধু সপরিবারে হত্যা করার পর উদ্বাস্ত জীবনযাপন শেষ করে তিনি তখন বাংলাদেশে এসেছিলেন। তিনি বাবাকে পাননি, মাকে পাননি; ভাইকে পাননি একমাত্র চাচাকেও পাননি।

Reneta

তিনি আরও বলেন: আমাদের নেত্রী শেখ হাসিনা ২১ বার মোট মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছে। তবুও কারো কাছে মাথা নত করেননি। শেখ হাসিনা থাকলে আপনারা ভালো থাকবেন দেশের মানুষ ভালো থাকবে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী না থাকলে দেশের অবস্থা খারাপ হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগএস এম কামাল হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ: উদ্বেগ-উৎকণ্ঠার পর সিলেট থেকে উদ্ধার

জুলাই ১, ২০২৬

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মিলবে সর্বোচ্চ ৫ লাখ পাউন্ডের অনুদান

জুলাই ১, ২০২৬

৬৮ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় বাওয়ানী উচ্চ বিদ্যালয়ে নতুন কমিটি

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT