বিএনপি মহাসচিব এখন অনেকটাই সুস্থ বলে জানিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাস্থ্য পরীক্ষা সিএমএইচে হবে।
এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে এসে অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার সকাল ১০টার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে সাভারে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এরপর বিএনপি মহাসচিবকে দেখতে গিয়েছেন সাভার সেনানিবাসের সেনাধিনায়ক মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক।








