বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যুগপৎ আর জোটগত যেভাবেই হোক একটি সফল আন্দোলন গড়ে তুলতে হবে।
রোববার জাতীয় প্রেসক্লাবে যুগপৎ আন্দোলন ও রাষ্ট্র্রের গণতান্ত্রিক রূপান্তর শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বিভাগীয় সমাবেশগুলোতে ব্যাপকভাবে বাধা দেয়া হচ্ছে।
সরকারের বিরুদ্ধে আবারও মামলা-হামলা ও নির্যাতন শুরু করার অভিযোগ এনে মির্জা ফখরুল বলেন, এসব করে আর লাভ হবে না।








