‘এই নির্বাচন কমিশনারটা কে’, জানতে চাইলেন মির্জা আব্বাস

চ্যানেল আই অনলাইন এর জন্য নির্বাচনী কমিশনারের একটি পোর্ট্রেট ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন এই নির্বাচন কমিশনারটা কে, কোথা থেকে এসেছেন?
বুধবার তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, অবৈধ সরকারের নিয়োগপ্রাপ্ত নির্বাচন কমিশনও অবৈধ। উনি বললেই নির্বাচন হবে, এমন ভাবার কোন কারণ নেই।
তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি এই ইসি পদত্যাগ করতো, তাহলে তাদের নাম স্বর্ণাক্ষরে লিখা থাকতো। কিন্তু তা না করে তারা (ইসি) আওয়ামী লীগের গোলামি করছে।
হুশিয়ারি দিয়ে মির্জা আব্বাস বলেন: এই সরকারের অধীনে কোন নির্বাচন নয়। নির্বাচনের চেষ্টা করলে প্রতিহত করা হবে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






