ক্রিকেট

মিরাজ-লিটনদের ‘অ্যাথলেট’ বানাতে চান নাথান

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসঙ্গে আনন্দে উদযাপন করছে, যা তাদের সফলতার প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এশিয়া কাপ ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ সামনে রেখে কঠোর পরিশ্রম করছেন জাতীয় দলের ক্রিকেটাররা, বিপ টেস্ট ও ইয়ো ইয়ো টেস্টের পর বছর দেড়েক আগে দায়িত্ব পাওয়া স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলির অধীনে দিচ্ছেন ‘টাইম ট্রায়াল’ টেস্ট। করছেন ফিটনেসের উন্নতি। কোচের মতে, ভালো ক্রিকেটার হতে হলে আগে ভালো অ্যাথলেট হতে হবে টাইগারদের।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার ফিটনেস ক্যাম্প চলাকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রিকেটারদের ফিটনেসের সার্বিক অবস্থা তুলে ধরলেন নাথান। বললেন, ‘যে স্পোর্টসেই খেলুন না কেন, ভালো অ্যাথলেট হতে হবে। ফিট হতে হবে, শক্তিশালী হতে হবে। শীর্ষ দুই ক্রিকেট নেশন দেখুন, তাদের সবাই ফিট এবং পাওয়ারফুল অ্যাথলেট। তারা হোক ফুটবল খেলোয়াড়, রাগবি খেলোয়াড়। অ্যাথলেটদের নেচার দিন শেষে একরকম। আমরা অ্যাথলেটিক ক্রিকেটার চাই। যা তাদের ভালো খেলার স্বাধীনতা দেবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংও আরও ভালো হবে। মনোযোগ ধরে রাখা সহজ হবে।’

এদিন টাইম ট্রায়ালে দুভাগে ভাগ হয়ে মোট ২৬ ক্রিকেটার ১৬শ মিটার দৌড়েছেন। প্রথম ভাগে ৫ মিনিট ৩১ সেকেন্ডে ১৬শ মিটার দৌড়ে সবাইকে ছাড়িয়ে যান নাহিদ রানা। দ্বিতীয়ভাগে প্রথম হওয়া তানজিম হাসান সাকিবের লাগে ৫ মিনিট ৫৩ সেকেন্ড। এরমধ্যে ১২ ক্রিকেটার আছেন যাদের ব্যক্তিগত সেরা টাইমিং পেয়েছেন লাল-সবুজদের কোচ।

‘জাতীয় স্টেডিয়ামে কিছু টেস্ট করেছি। সেখানে ৪০ মিটার স্প্রিন্ট টেস্টিং ও ১৬শ মিটার টাইম ট্রায়াল করানো হয়েছিল। টাইম ট্রায়ালে আমরা ১২টি ব্যক্তিগত সেরা টাইমিং পেয়েছি। অনেক খেলোয়াড়ই উন্নতি করেছে। নাহিদের অসাধারণ পারফরম্যান্স ছিল। ১৬শ মিটার টাইম ট্রায়াল শেষ করেছে ৫ মিনিট ৩১ সেকেন্ডে। দল হিসেবে আমরা সম্মিলিতভাবে আরও উন্নতি করার চেষ্টা করছি।’

‘এখানে পাশ-ফেল বড় বিষয় নয়। কার কোথায় শক্তি আর কোথায় দুর্বলতা, ফিটনেস কেমন তা বুঝতে পারাই মূল লক্ষ্য। জাতীয় স্টেডিয়ামেও কিছু টেস্ট হয়েছে। স্প্রিন্ট, কন্ট্রোল, নাহিদ অসাধারণ পারফরম্যান্স করেছে। গ্রুপ হিসেবে আরও ভালো হওয়ার চেষ্টা করছি। এখানেও কিছু স্ট্রেংথ টেস্টিংয়ের পরামর্শ দিয়েছি। ছেলেদের অনেক উন্নতি হয়েছে।’

বিষয়:জাতীয় স্টেডিয়াম বিসিবি মিরপুর মিরাজ লিটন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…