পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে সেরা খেলোয়াড় হয়েছেন মেহেদী হাসান মিরাজ। ১০ উইকেটের পাশাপাশি ১৫৫ রানে সিরিজসেরা হওয়ায় তার বন্দনা করেছেন বিশিষ্ট রন্ধনবিদ কেকা ফেরদৌসী। তার ফেসবুক পোস্টটি তুলে ধরা হল।
‘মেহেদী হাসান মিরাজকে আমি প্রথম দেখেছিলাম ২০১৯ সালে দুবাইতে বাংলাদেশ ও ভারতের একটা খেলায়। দুবাই থেকে ঢাকায় ফেরার পথে ওর সাথে প্লেনে আমার পরিচয়, ওর মনে আছে কিনা জানিনা ও সিটে বসে একটি বই পড়ছিল। আমি জিজ্ঞেস করলাম কি বই পড়ছো? ও বলল দোয়ার বই পড়ছি মাকে মনে করে। একটু পর দেখলাম জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছে।’
‘আমার ভালো লাগলো এত কম বয়সে ছেলেটা শুধু ভালো খেলে না নিয়মের মধ্যে নিজেকে বেধে রেখেছে, সেদিন থেকে ওর খেলার ভক্ত হয়ে গেলাম। ওকে বাংলাদেশের কোন খেলায় না নিলে আমার দুঃখ লাগতো আর মন খারাপ হত। মেহেদী বাংলাদেশের একটি হীরা, একে কেন আমরা অবহেলা করব।’
‘আজ সে প্রমাণ করল সত্যিই বাংলাদেশের ক্রিকেট জগতের অলরাউন্ডার হীরা তুমি, ভবিষ্যতে আরো ভালো খেলা উপহার দিবে। তোমার জন্য ও বাংলাদেশ ক্রিকেট দলের জন্য অনেক অনেক শুভেচ্ছা।’







