চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমিও ভুল করেছি, শান্তও ভুল করেছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২ উইকেটে ১২০ রান থেকে ১৪৩ রানে অলআউট বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ধসে ৯২ রানে পরাজয় দেখেছে টিম টাইগার্স। বাংলাদেশের ব্যাটিং অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ার কারণ হিসেবে নিজের এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’র ভুল দেখছেন মেহেদী হাসান মিরাজ।

শুরুতে তানজিদ হাসান তামিম দ্রুত ফিরলেও নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকারের পঞ্চাশ পার করা জুটিতে বিপদ কাটিয়ে ওঠে বাংলাদেশ। সৌম্য ফিরে যাওয়ার পর মিরাজকে সঙ্গে জয়ের পথেই ছুটছিলেন শান্ত। ধসের শুরুটাও হয়েছিল শান্ত’র উইকেট হারিয়ে। খানিকটা পর ফিরে যান মিরাজও।

ম্যাচের পর শান্ত বলেছিলেন তার উইকেটই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। এবার ডেপুটি মিরাজও হারের দায় নিলেন কাঁধে। শনিবার সিরিজ বাঁচানোর ম্যাচে নামবে টিম টাইগার্স। বাংলাদেশ সময় বিকেল চারটায় শারজায় গড়াবে লড়াই। তার আগে শুক্রবার সংবাদ সম্মেলনে এসেছিলেন মিরাজ। সেখানে বলেন এমন।

‘একটা জিনিস দেখেন, যখন আমি আর শান্ত ব্যাটিং করছিলাম, তখন আমাদের দুজনের কাছে উইকেট সহজই মনে হচ্ছিল। কিন্তু ২০ ওভার পর বল যখন একটু নরম এবং পুরনো হয়েছে, তখন হঠাৎ করে টার্নিংটা শুরু হয়েছে, একটু বেশি। দেখেন মাঝে আমি আর শান্ত ধুঁকছিলাম ব্যাটিংয়ে, আমরা সেট ব্যাটার থাকাকালীন। হ্যাঁ, ওই সময় আমরা দুজন যেভাবে সেট ছিলাম, আমাদের দুজনের ভেতরে একজনের শেষ করা উচিত ছিল। কারণ শান্তকে বারবার বলছিলাম এই উইকেটে আমাদের দুজনের যেহেতু খেলতে সমস্যা হচ্ছে, পরের ব্যাটারদের জন্য অনেক কঠিন হবে।’

‘হঠাৎ করে উইকেটটা এত স্লো টার্নিং হচ্ছিল, তারপর সোজা আসতেছিল। অনুমান করতে পারবেন না কোন বল টার্ন করবে, কোনটা সোজা আসতেছে। এটা হঠাৎ করে হয়ে গেছে। ওই সময়টায় আমিও ভুল করেছি, শান্তও ভুল করেছে। আমরা এটা নিয়ে আলোচনা করেছি। এই উইকেটে আমার কাছে মনে হয় সেট ব্যাটারদের শেষ করা দরকার ছিল। অবশ্যই, আমি এবং শান্ত দুজনই ভুল করেছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-আফগানিস্তানমিরাজমুশফিকলিড স্পোর্টসশান্তশারজাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সৌদি সফর ‘উপযুক্ত সময়ে’, দক্ষ কর্মী নিতে আগ্রহ রিয়াদের

আগস্ট ৪, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT