চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে মীর সাব্বিরকে আগে দেখেনি কেউ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

দুই দশক ধরে অভিনয় দিয়ে দর্শকদের তৃপ্ত করেছেন মীর সাব্বির। ছোটপর্দায় তার বর্ণিল ক্যারিয়ারে অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবে সুনাম অর্জন করেছেন। এই অভিনেতা প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করলেন, নাম ‘রাত জাগা ফুল’।

৩১ ডিসেম্বর মীর সাব্বির পরিচালিত ও অভিনীত এই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। তার আগে এসেছে এর টিজার। মাত্র ৩০ সেকেন্ডের এ টিজারে দেখা দিলেন অন্যরকম এক মীর সাব্বির। এক ঝলক দেখেই সিনেমাটি দেখার আগ্রহ বেড়েছে দর্শকদের।

মুখভর্তি খোঁচা দাড়ি, এলোমেলো লম্বা চুল, ময়লা লুঙ্গি, টিশার্ট আর গলায় জড়ানো লুঙ্গি-গামছা। ছুটে বেড়াচ্ছেন বন-বাদাড়ে। কখনও হিংস্র কখনও বা তিনি কী যেন এক খুঁজে বেড়াচ্ছেন! এই অভিনেতা জানালেন, সবকিছুর উত্তর মিলবে পুরো সিনেমায়।

টিজার ইঙ্গিত দিচ্ছে, এই সিনেমায় এমন এক মীর সাব্বিরকে দেখা যাবে যা আগে দেখেনি কেউ। এই অভিনেতা অবশ্য এর আগে চ্যানেল আই অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে কিছুটা আক্ষেপের সুরে বলেছিলেন, চলচ্চিত্রে আমার জন্য কেউ ভাবে নাই। কোনো পরিচালক ভাবে নাই সাব্বিরকে দিয়ে এই চরিত্রটি করানো যেতে পারে। সবাই ভাবে সব চরিত্র আমি হয়তো পারবো না।

হয়তো এ কারণেই মীর সাব্বির তার পরিচালিত সরকারি অনুদানের সিনেমা ‘রাত জাগা ফুল’-এ কিছু একটা করে দেখাবেন! এমনটাই মনে করছেন দর্শক অনুরাগীরা।

মীর সাব্বির বলেন, আমাদের সমাজ, সংস্কৃতি, প্রেম-ভালোবাসা, দেশ সবকিছুকে ‘রাত জাগা ফুল’ এই তিন শব্দের মধ্যে আনার চেষ্টা করেছি। বাংলার মাটি, প্রকৃতি, গান, প্রেম চারপাশের সবকিছু মিলিয়ে সিনেমায় বাংলাদেশের ঘ্রাণ পাওয়া যাবে।

Reneta

মীর সাব্বির ছাড়াও ‘রাত জাগা ফুল’ সিনেমায় অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী, দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, এজাজুল ইসলাম, নাজনীন চুমকী, জয়রাজ, আবদুল্লাহ রানা, তানিন তানহা, আবু হোরায়রা তানভীর প্রমুখ।

২০১৮-১৯ অর্থ বছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে প্রথম মুক্তি পাচ্ছে মীর সাব্বিবের এই সিনেমাটি। তবে এই বাজেট ছাড়াও দ্বিগুণ টাকা লেগেছে পুরো কাজটি শেষ করতে। মীর সাব্বিবের মতে, কেউ যদি ভাবে শুধু সরকারি অনুদানের টাকায় ভালো চলচ্চিত্র বানিয়ে ফেলবো তাহলে হবে না।

তিনি বলেন, সরকারি ৬০ লাখ টাকার পরে আরও ৫০ লাখ টাকার কাছাকাছি ব্যয় হয়েছে। ভালো সিনেমা বানাতে টোটাল যে বাজেট থাকে তারমধ্যে একটা অংশ অর্থ দিয়ে সরকার সহায়তা করেন। সরকার চলচ্চিত্রের সম্পূর্ণ টাকা দিয়েছে এমনটা মোটেও নয়। সরকার আমাকে স্বাধীনতা দিয়েছে ভালো চলচ্চিত্র বানাতে এবং নিজের মেধা কাজে লাগাতে। এজন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবদুল্লাহ রানাআবু হোরায়রা তানভীরআবুল হায়াতএজাজুল ইসলামগানজয়রাজজান্নাতুল ফেরদৌস ঐশীতানিন তানহাদিলারা জামাননাজনীন চুমকীপ্রকৃতিপ্রেমফজলুর রহমান বাবুবাংলার মাটিমীর সাব্বিররাত জাগা ফুললিড বিনোদনশর্মিলী আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্বর্ণের দাম ভরিতে কমেছে ২ হাজার টাকার বেশি

এপ্রিল ২৮, ২০২৬

পিএসজির ‘চ্যালেঞ্জ’ নেয়ার মত কেউ থাকলে সেটা বায়ার্ন: কোম্পানি

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা পর্যালোচনা করছেন ট্রাম্প

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ!

এপ্রিল ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগে আমাদের চেয়ে ভালো কোনো দল নেই: এনরিকে

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT