চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাইনাস টু’র আশা জীবনেও পূরণ হবে না: আমীর খসরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৯ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, রাজনীতি
A A
খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপির নেতাকর্মীদের আন্দোলন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাইনাস টু’র আশা জীবনেও পূরণ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রথম কাজ হচ্ছে নির্বাচন। নির্বাচন হচ্ছে প্রথম সংস্কার।

শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী এ মন্তব্য করেন।

খসরু বলেন, ‘এখানে মাইনাস টুর কথা যারা বলে, এটা তাদের উইশফুল থিঙ্কিং (কাল্পনিক ভাবনা)। ওই আশা জীবনেও পূরণ হবে না। ওটা এরশাদ পারেননি, এক-এগারোতে পারেনি। আর এখন তো বিএনপি অতীতের যেকোন সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। একে নিশ্চিহ্ন করা যাবে না।’

Banglabid

আমীর খসরু বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। তার জন্য প্রথম কাজ হচ্ছে নির্বাচন। নির্বাচন হচ্ছে প্রথম সংস্কার। এটা দিয়ে শুরু করতে হবে সংস্কার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আগামী দিনে পরিবর্তনের প্রত্যাশা পূরণ হবে।

খসরু আরও বলেন, বিরাজনীতিকরণ বা মাইনাস টু-কেউ যদি এ রকম মনগড়া কথা বলে, এটা তাদের সমস্যা। বাংলাদেশ আজ যেখানে দাঁড়িয়ে আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ সেখানে দাঁড়িয়ে আছে, সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি। সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া, সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান। বাংলাদেশ তাদের অপেক্ষায় আছে, তাদের অপেক্ষায় থাকবে।

এর আগে আমীর খসরু যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান, সহসভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ প্রবাস থেকে আসা বেশ কয়েকজন নেতাকে নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান।

Reneta

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির খসরু মাহমুদ চৌধুরীমাইনাস টু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিমের অবসর

পরবর্তী

এখনো জ্বলছে লস অ্যাঞ্জেলেস, লুটপাট ঠেকাতে কারফিউ জারি

পরবর্তী
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের দৃশ্য, ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা. Channel i News - চ্যানেল আই নিউজ

এখনো জ্বলছে লস অ্যাঞ্জেলেস, লুটপাট ঠেকাতে কারফিউ জারি

ঘন কুয়াশাচ্ছন্ন নদী ও চারপাশের গাছপালা. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ জেলায় বইছে তীব্র শৈত্যপ্রবাহ

সর্বশেষ

দুটি ব্যক্তির ছবি, একজন পুরুষ ও একজন মহিলা, প্রকৃতি পটভূমিতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিল আহমেদ ও ফারজানা রূপার সম্পদ বিবরণী দাখিলের আদেশ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ফরিদপুর ও রাজবাড়ীতে দুই সেনা শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন

আগস্ট ২৩, ২০২৬

সাব্বিরের ফিফটি, বাংলাদেশ এইচপির টানা দুই জয়

আগস্ট ২৩, ২০২৬

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানা ৬ মাসের লে-অফ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT