স্বাস্থ্য

ব্যয় ব্যর্থতার কারণ অনুসন্ধানে স্বাস্থ্য মন্ত্রণালয়

স্বাস্থ্য মন্ত্রণালয়ের লোগো, বাংলাদেশের মানচিত্রসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের লোগো, বাংলাদেশের মানচিত্রসহ, স্বাস্থ্য বিষয়ক সংস্থা. Channel i News – চ্যানেল আই নিউজ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিগত ৫ অর্থ বছরের অর্থ বরাদ্দ, অর্থ ফেরত, ব্যয়, ব্যয় ব্যর্থতা, কারণ এসব তথ্য নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হবে। শনিবার (৬ মার্চ) দুপর ১২টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বড় কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

সভায় সভাপতিত্ব করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

অতিরিক্ত সচিব হাসপাতাল ও অতিরিক্ত সচিব প্রশাসন, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-এর বরাতে আজ শুক্রবার (৪ এপ্রিল) এক জরুরি সভার নোটিশে এ তথ্য জানানো হয়।

সভায় স্বাস্থ্য অধিদপ্তরের সব পরিচালক, লাইন ডিরেক্টর, পরিচালক সি এম এস ডি, পরিচালক- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল; স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল; সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালগণকে উপরে উল্লেখিত বিষয়ে তাদের স্ব স্ব দপ্তরের/শাখার তথ্যসহ উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

বিষয়:ডা. সামন্ত লাল সেন স্বাস্থ্য অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…