বাংলাদেশ

ওআইসি’র তথ্যমন্ত্রী সম্মেলনে যোগ দিচ্ছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

তথ্যমন্ত্রী ওআইসি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সম্মেলনে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্যমন্ত্রী ওআইসি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সম্মেলনে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর ওআইসি সদস্য দেশগুলোর তথ্যমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

আজ ২৩ ফেব্রুয়ারি শুক্রবার সকালে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে তুরস্কের ইস্তাম্বুল শহরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।

সফরকালে আগামী ২৪ ফেব্রুয়ারি ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর সদস্য দেশগুলোর তথ্যমন্ত্রীদের ইসলামিক সম্মেলনের বিশেষ অধিবেশনে যোগ দেবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।

বিশেষ এ অধিবেশনের প্রতিপাদ্য হচ্ছে, ‘ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের সময় সাংবাদিকদের বিরুদ্ধে ইসরায়েল সরকারের অপতথ্য এবং শত্রুতা’। এ দিন কাতার ও তুরস্কের তথ্যমন্ত্রীদের সাথেও সাক্ষাৎ করবেন মোহাম্মদ আলী আরাফাত।

এছাড়া আগামী ২৫ ফেব্রুয়ারি ‘টার্কিশ রেডিও অ্যান্ড টেলিভিশন’ অফিস পরিদর্শনের কথা রয়েছে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর। তিনি তুরস্ক সফর শেষে আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা ফিরবেন।

বিষয়:ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী তুরস্ক মোহাম্মদ আলী আরাফাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…