বাংলাদেশ

বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও বেশি ডিজেল সরবরাহের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ভারতের হাইকমিশনারের সঙ্গে এ ধরনের বৈঠক স্বাভাবিক কূটনৈতিক কার্যক্রমের অংশ। এতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

তিনি জানান, জ্বালানি সহযোগিতা আরও জোরদারের অংশ হিসেবে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে অতিরিক্ত ডিজেল আমদানির বিষয়টি আলোচনায় এসেছে। এ জন্য ভারতের কাছে আরও বেশি ডিজেল সরবরাহের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

এ সময় শেখ হাসিনার সম্ভাব্য সংবাদ সম্মেলন নিয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘শেখ হাসিনাকে নিয়ে কিছু বলব না। শেখ হাসিনা দেশটাকে ধ্বংস করে দিয়েছেন।’

বিষয়:ইকবাল হাসান মাহমুদ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় দিনেশ ত্রিবেদী বিদ্যুৎ বৈঠক ভারতের হাইকমিশনার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…