চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ন্যূনতম আয়কর ৫ হাজার টাকা

বাজেট ২০২৫-২৬

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ণ ০২, জুন ২০২৫
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A
অর্থনৈতিক লেনদেনের জন্য ব্যাগ ও ক্যালকুলেটর, অর্থনীতি ও কর সম্পর্কিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট উপস্থাপন করছেন অর্থ উপদেষ্টা। এবারের বাজেটে ব্যক্তি পর্যায়ের করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিত রাখা হলেও কর কাঠামোয় আনা হয়েছে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন।

রাজস্ব আয়ে গতি আনতে এবারের বাজেটে শুল্ক ও ভ্যাট কাঠামোয় বেশ কিছু সামঞ্জস্য সাধনের প্রস্তাব করা হয়েছে। সারাদেশে ন্যূনতম আয়কর ৫ হাজার টাকা ধরা হয়েছে।

আজ (২ জুন) সোমবার বিকাল ৩টায় শুরু হয়েছে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তৃতা। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের প্রথমবারের দেওয়া বাজেট ঘোষণা শুরু হয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বাজেট বক্তৃতা করছেন।

আয়কর কাঠামো ও করের হার

  • ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়ের সীমা আগের মতোই অপরিবর্তিত থাকছে।
  • সর্বোচ্চ ব্যক্তিকর হার ৩০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
  • ২০২৬-২৭ অর্থবছর থেকে জুলাই আন্দোলনে আহতদের করমুক্ত আয়ের সীমা ৫ লাখ ২৫ হাজার টাকা করার ঘোষণা দেওয়া হয়েছে।
  • সারা দেশে ন্যূনতম আয়কর ৫ হাজার টাকা এবং নতুন করদাতাদের জন্য ন্যূনতম আয়কর নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।
  • মার্চেন্ট ব্যাংকের করহার ৩৭ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৭ দশমিক ৫ শতাংশে আনা হয়েছে।
  • তালিকাভুক্ত কোম্পানির করপোরেট করহার নির্ধারণ করা হয়েছে ২২ দশমিক ৫ শতাংশ।
  • কৃষি থেকে অর্জিত আয় যদি ৫ লাখ টাকার বেশি হয়, তবে তা করযোগ্য হবে।
  • আপন ভাই-বোনের মধ্যে সম্পদ দান করমুক্ত থাকবে।

উৎসে কর ও অন্যান্য কর ব্যবস্থা

  • ব্রোকারেজ হাউজের উৎসে কর কমিয়ে ০ দশমিক ০৩ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
  • ঠিকাদারদের উৎসে কর হার ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে।
  • কৃষিপণ্য সরবরাহে উৎসে কর ০ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
  • ১৫২টি আমদানিকৃত পণ্যে ২ শতাংশ হারে অগ্রিম আয়কর আরোপ করা হয়েছে।
  • জমি বিক্রিতে ক্যাপিটাল গেইন ট্যাক্স নির্ধারণ করা হয়েছে ১৩ শতাংশ।
  • ইন্টারনেট সেবার ওপর উৎসে কর ৫ শতাংশ ধার্য করা হয়েছে।
  • সিগারেট কোম্পানির ওপর উৎসে কর ৫ শতাংশ এবং মোবাইল ফোন অপারেটরের টার্নওভার কর ১ দশমিক ৫ শতাংশ রাখা হয়েছে।

শুল্ক, ভ্যাট ও অন্যান্য পরিবর্তন

  • ১২টি সেবার ক্ষেত্রে রিটার্ন জমা দেওয়ার প্রমাণ দেখানোর শর্ত শিথিল করা হয়েছে।
  • যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে ৬২৬টি পণ্যের শুল্কহার পুনর্বিন্যাস করা হয়েছে।
  • শিল্পের কাঁচামাল আমদানিতে আগাম কর কমিয়ে ২ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
  • বাণিজ্যিক পণ্যে আগাম কর বেড়ে ৭ দশমিক ৫ শতাংশ করা হয়েছে।
  • রডের ওপর সুনির্দিষ্ট কর ২০ শতাংশ বাড়ানো হয়েছে।
  • নির্মাণ সংস্থাগুলোর ওপর ভ্যাট বেড়ে ১০ শতাংশ এবং প্লাস্টিক পণ্যের ওপর ভ্যাট বেড়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
  • ৩ লাখ টাকা পর্যন্ত ব্যাংক স্থিতিতে কোনো আবগারি শুল্ক আরোপ করা হবে না।
Banglabid

এই বাজেটের মাধ্যমে রাজস্ব আদায়ে গতি আনা, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি এবং অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করার লক্ষ্যে সরকার একাধিক খাতে কর কাঠামোয় পরিবর্তন এনেছে বলে মনে করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৫-২৬ অর্থ-বছরের জাতীয় বাজেটআয়করজাতীয় বাজেট ২০২৫-২৬
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অনুরোধ করে শাকিবের সঙ্গে সেলফি তোলেন মিষ্টি!

পরবর্তী

পোল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নাওরোকি

পরবর্তী
পোল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নাওরোকি বিজয় উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পোল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নাওরোকি

সামি বক্তৃতা দিচ্ছেন, মুখে উদ্বেগের ছাপ. Channel i News - চ্যানেল আই নিউজ

যে নিষ্ঠুরতার কথা এতোদিন গোপন রেখেছিলেন সামি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রোববার জশনে জুলুছ, ঢাকার যে পথগুলোতে হবে শোভাযাত্রা

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সংকটে জ্বালানি বিল বেড়েছে ৪-৫ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী নিয়ে শায়খ সুদাইসের বার্তা

আগস্ট ২২, ২০২৬

সাফের আগে আরও ‘প্রস্তুতি ম্যাচের’ পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দুর্ঘটনায় মা-বাবা-বোন হারাল দুই শিশু, মৃত্যুর খবর এখনো জানে না তারা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT