চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ডাক্তারের সই জাল করে ভুয়া মৃত্যু সনদ লিখতেন মিল্টন সমাদ্দার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৭ অপরাহ্ণ ০৯, মে ২০২৪
অপরাধ
A A
আটক মিল্টন সমাদ্দার, ভুয়া মৃত্যু সনদ জালিয়াতি মামলার আসামি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুয়া ডেথ সার্টিফিকেট (মৃত্যু সনদ) তৈরি করে ডাক্তারের সই জাল করে নিজেই সবকিছু লিখে দিতেন চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার। অনেক প্রভাবশালী মানুষের সঙ্গে যোগাযোগের কারণে তিনি ছিলেন বেপরোয়া। মিল্টন মনে করতেন তাকে কেউ কিছু করতে পারবে না।

এদিকে, মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তারের পর দুই দফা রিমান্ডে তার বিরুদ্ধে আনা অধিকাংশ অভিযোগই স্বীকার করেছেন মিল্টন।

আজ বৃহস্পতিবার রাজধানীর মিন্টু রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

Banglabid

তিনি বলেন, আমরা মিল্টন সামাদ্দারকে সাত দিনের রিমান্ডে এনেছিলাম। জিজ্ঞাসাবাদের সময় তার বিরুদ্ধে যেসব অভিযোগ মিডিয়াতে এসেছে তার অধিকাংশই আমাদের কাছে স্বীকার করেছেন। আমরা তার কাছে আশ্রমে মারা যাওয়া ব্যক্তিদের ডেথ সার্টিফিকেট তৈরির বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছিলাম।

মিল্টন নিজেই বলেছেন যে, ভুয়া ডেথ সার্টিফিকেট (মৃত্যু সনদ) তৈরি করে ডাক্তারের সই জাল করে নিজেই সবকিছু লিখে দিতেন। তাছাড়া তার আশ্রমে কোনো ডাক্তার ছিল না। অপারেশন থিয়েটারে সে নিজেই ব্লেড ছুরি দিয়ে কাটাকাটি করতেন।

আর আশ্রমে আসা অধিকাংশ মানুষজনই প্যারালাইজড কিংবা মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে অস্বাভাবিক আচরণ করত। তখন মিল্টন তাদেরকে পিটিয়ে নিস্তেজ না হওয়া পর্যন্ত  নির্যাতন করতেন।

Reneta

মিল্টন সমাদ্দার সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ তিনি বলেন, আমরা তার কাছে এসব নিরীহ মানুষদের পেটানোর বিষয়ে জানতে চেয়েছি। তিনি আমাদেরকে জানিয়েছেন, যখন নির্যাতন করা হতো তখন তিনি ইয়াবা ও মাদক সেবন করে নিতেন। এতে করে তখন তার কোন হিতাহিত জ্ঞান থাকতো না। এই কাজটি যে করা ঠিক হয়নি সেটিও সে আমাদের কাছে স্বীকার করেছেন।

মিল্টনের এসব কর্মকাণ্ডের মূল শক্তি ছিল ভিআইপিদের সঙ্গে ওঠাবসা। তিনি মনে করতেন তাকে কেউ কিছু করতে পারবে না।

তিনটি মামলার মধ্যে দুটি মামলায় মিল্টনকে রিমান্ডে নেয়া হয়েছিলো। তদন্তের জন্য তার স্ত্রীকে আবারও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানান ডিবি প্রধান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাক্তারের সই জালডিবিডিবি প্রধান হারুন অর রশীদভুয়া মৃত্যু সনদমিল্টন সমাদ্দার
শেয়ারTweetPin

সর্বশেষ

সিয়ামের পোস্টে ‘আন্ধার’-এর নতুন চমক!

আগস্ট ১৪, ২০২৬

সোনার হরিণ ধরার স্বপ্ন অধরাই রয়ে গেল: লিসবনে ঘুমন্ত অবস্থায় যশোরের প্রবাসীর মৃত্যু

আগস্ট ১৪, ২০২৬

এশিয়া কাপের জন্য কেমন দল সাজাল বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬

তৃতীয় দিনে বাংলাদেশের পরিকল্পনা কী হতে পারে, তানজিদ বললেন..

আগস্ট ১৪, ২০২৬

নিজ হাতে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা: নেপথ্যে কী কারণ?

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT