গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯৭১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৪৬৫ জন।
একদিনে করোনা শনাক্ত ও মৃত্যু হয়েছে জার্মানি। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৫০ হাজার ৫৪ জন। এসময়ে দেশটিতে মৃত্যু হয়েছে ২০৯ জন।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়, এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ৭২ হাজার ৭৮৪ জনে। মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ কোটি ৩ লাখ ৮ হাজার ৯৯১ জনে। এছাড়া সুস্থ হয়েছে ৬০ কোটি ৯৪ লাখ ৪৮ হাজার ৩৮২ জন।
যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৭৫১ জন এবং মারা গেছেন ৮২ জন। ডেনমার্কে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৯৫ জন এবং মারা গেছেন ২২ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪০৩ জন এবং মারা গেছেন ৯২ জন। জাপানে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৩৭২ জন এবং মারা গেছেন ২০ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪০ জন এবং মারা গেছেন ১১ জন। ব্রাজিলে মারা গেছেন ৯৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮২৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩০ জন এবং মারা গেছেন ৯৩ জন। ফিলিপাইনে মারা গেছেন ৩৭ জন এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৩৮ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে করোনা আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৮৪৭ জন এবং মারা গেছেন ৫৩ জন। ফ্রান্স মারা গেছেন ১১২ জন এবং আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪২১ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।







