বিনোদন

মঙ্গলবার সারাদেশে সিনেমা হল বন্ধ রাখার অনুরোধ

উত্তরায় বিমান বিধ্বস্ত

প্রদর্শনীতে আগুনের ধোঁয়া ও দর্শকদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রদর্শনীতে আগুনের ধোঁয়া ও দর্শকদের ভিড়, যা নিরাপত্তা ও পরিস্থিতির অবনতি নির্দেশ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুলে সোমবার (২১ জুলাই) দুপুরে বিমান বিধ্বস্তের ঘটনায় দেশজুড়ে শোকের মাতম বইছে।

এখনও পর্যন্ত ২০জনের বেশি নিহতের খবর পাওয়া গেছে, আহতের সংখ্যা প্রায় ২০০! এই ঘটনায় এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন সরকার।

সরকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মঙ্গলবার (২২ জুলাই) সারাদেশের সকল সিনেমা হল বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি।

সংগঠনটির সেক্রেটারি আওলাদ হোসেন সোমবার রাতে এক লিখিত বিবৃতি দিয়ে এই অনুরোধ জানান।

বিবৃতি দিয়ে তিনি বলেন, উত্তরার দিয়া বাড়িতে বিমান বিমান বাহিনীর বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের মৃত্যু ও আহতদের ঘটনায় চলচ্চিত্র প্রদর্শক সমিতি গভীরভাবে শোকাহত।

নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের সুচিকিৎসা ও দ্রুত সেরে উঠতে দোয়া প্রার্থনা করা হয়।

সিনেমা হল বন্ধের আহবান জানিয়ে বিবৃতি দিয়ে বলা হয়, রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সাথে একাত্মতা ও সহমর্মিতা প্রকাশ করে দেশের সকল সিনেমা হলের সকল প্রদর্শনী আগামীকাল বন্ধ রাখার অনুরোধ জানাচ্ছি।

বিষয়:উত্তরায় বিমান বিধ্বস্ত জাতীয় শোক প্রদর্শক সমিতি মাইলস্টোন ট্রাজেডি রাষ্ট্রীয় শোক সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…