পরিবেশ

৭ জেলায় মৃদু তাপপ্রবাহ, অব্যাহত থাকতে পারে কয়েকদিন

উচ্চ তাপমাত্রার দিন, সূর্য্য আকাশে উজ্জ্বল. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে সূর্য্য উজ্জ্বল, গাছের শাখা ও পাতা দেখা যাচ্ছে, তাপপ্রবাহের চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বৃষ্টিপাত শেষে আবারও শুরু হয়েছে তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের প্রভাবে দেশের সাত জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ যা আগামী কিছুদিন অব্যাহত থাকতে পারে।

সোমবার (১৩ মে) সন্ধ্যা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, যশোর, নীলফামারী, রাঙ্গামাটি ও ফেনী জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগসমূহের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময়ের মধ্যে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। মঙ্গল ও বুধবারও তাপমাত্রা কিছুটা বেড়ে তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিষয়:তাপপ্রবাহ বৃষ্টিপাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…