ক্লোয়ি কার্দাশিয়ানের সঙ্গে প্রেম করছেন মাইকেল মোরন?

ক্লোয়ি কার্দাশিয়ান ও মাইকেল মোরন একসঙ্গে দেখা যাচ্ছে, তারা একটি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
টিভি রিয়্যালিটি তারকা ক্লোয়ি কার্দাশিয়ানের প্রেমে মজেছেন ‘৩৬৫ ডেইজ’ খ্যাত ইতালিয়ান অভিনেতা মাইকেল মোরন, এমন গুঞ্জনই শোনা যাচ্ছে। সামাজিক মাধ্যমে তাদের কিছু ছবি ছড়িয়ে পড়েছে, যেগুলো নিয়ে নেটিজেনদের মাঝে চলছে চর্চা।
ডলসে অ্যান্ড গাবানার স্প্রিং/সামার ২০২৩ মিলান ফ্যাশন উইকে অংশ নিয়েছেন ক্লোয়ি কার্দাশিয়ান। সেখানে তার বোন কিম কার্দাশিয়ান তার নতুন কালেকশন উপস্থাপন করেছেন। শো-এর ব্যাকস্টেজে মাইকেল মোরনের সঙ্গে অন্তরঙ্গ ভাবে কথা বলতে দেখা গিয়েছে ক্লোয়ি কার্দাশিয়ানকে। তাদের আরেকটি পুরনো ছবিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে যেখানে তাদের চোখ ধাঁধানো রসায়ন দেখা যাচ্ছে।
এই জুটির প্রশংসায় ভাসছেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা। এক নেটিজেন লিখেছেন, ‘ক্লোয়ি কার্দাশিয়ান প্রিন্স চার্মিং-এর দেখা পেয়েছেন!’ আরেকজনের মন্তব্য, ‘ক্লোয়ির এক্স এসব ছবি দেখলে কাঁদবেন।’ আনুষ্ঠানিক ভাবে এই দুই তারকা এখনও কিছু না জানালেও নেটিজেনরা নিশ্চিত প্রেম করছেন এই জুটি। এখন শুধু ঘোষণার অপেক্ষা।
‘৩৬৫ ডেইজ’ ছবির মূল চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন মাইকেল মোরন। মাইকেলের চেহারা ও সুঠাম শরীরের প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা। অভিনয়ের পাশাপাশি মাইকেল মোরন একজন গায়ক, মডেল এবং ফ্যাশন ডিজাইনার।
View this post on Instagram
সূত্র: কইমই






