চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোল পেলেও মিয়ামিকে বাঁচাতে পারেননি মেসি-সুয়ারেজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০০ পূর্বাহ্ণ ৩০, জানুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
ম্যাচে গোল করে উল্লাসে মেসি ও তার দল. Channel i News - চ্যানেল আই নিউজ

লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার- লম্বা সময় পর ত্রিরত্নকে একসঙ্গে মাঠে দেখার সুযোগ ছিল। চোটের কারণে নেইমার দলে না থাকায় তা আর হয়ে ওঠেনি। ব্রাজিলিয়ান তারকা না থাকলেও রিয়াদ কাপে মেসি-সুয়ারেজের মিয়ামির বিপক্ষে জয় পেয়েছে তার ক্লাব আল হিলাল।

সৌদি আরবের কিংডম অ্যারেনাতে সোমবার রাতে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের কাছে ৪-৩ ব্যবধানে হেরেছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামি। আল হিলালের হয়ে গোল করেছেন আলেক্সান্ডার মিত্রোভিচ, আবদুল্লাহ আল-হামদান, মাইকেল ও ম্যালকম। মিয়ামির লুইস সুয়ারেজ, লিওনেল মেসি ও ডেভিড রুইজ বল জড়িয়েছেন জালে।

ম্যাচ শুরুর ১৩ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে যায় আল হিলাল। ১০ মিনিটে দলীয় আক্রমণ থেকে জোরাল শটে গোল করেন আল হিলাল তারকা আলেক্সান্ডার মিত্রোভিচ। তিন মিনিট পর মিয়ামির ডিফেন্ডার অ্যালেনের ভুলের সুযোগ নিয়ে ব্যবধান বাড়ান আল-হামদান। শুরুতে ২ গোল করে ম্যাচ জমিয়ে তোলে আল হিলাল।

মিয়ামির হয়ে ৩৪ মিনিটে গোল পান সুয়ারেজ। ক্লাবটির হয়ে প্রথম গোল তার, প্রাক-মৌসুম সফরেও দলটির প্রথম গোল এটি। তবে হতাশা নিয়েই প্রথমার্ধ শেষ করতে হয়েছে মেসিদের। ৪৪ মিনিটে আল হিলালের মাইকেলের গোলে স্কোর দাঁড়ায় ৩-১তে।

দুই গোলে পিছিয়ে থেকে বিরতির পর পেনাল্টি থেকে এবছর নিজের প্রথম গোলটি করেন বিশ্বজয়ী মেসি। তাতে ৩-২ হয়। এক মিনিট পরই রুইজের গোলে সমতায় ফেরে মিয়ামি। এরপর অবশ্য মনে হচ্ছিল ম্যাচের ফল ড্রয়ের দিকে এগোচ্ছে। ৮৮ মিনিটে ইয়াসির আল শাহরানির ক্রস থেকে হেডে দারুণ এক গোল করে বসেন ম্যালকম। তাতে শেষ পর্যন্ত জয় পায় আল হিলাল।

প্রাক-মৌসুমে এপর্যন্ত ৩টি ম্যাচ খেলে কোনো জয়ের দেখা পায়নি মিয়ামি। বৃহস্পতিবার রোনালদোর আল নাসরের বিপক্ষে সৌদি আরবে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে মিয়ামি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল হিলালআল-নাসেরএমএলএসনেইমারমিয়ামিমেসিরোনালদোলিড স্পোর্টসসুয়ারেজসৌদি প্রো লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা কেন বাতিল করল যুক্তরাষ্ট্র?

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৫ আগষ্ট ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

আগস্ট ৫, ২০২৬
জনসমাগমের ছবি যেখানে হাজারো মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: দেশজুড়ে শ্রদ্ধা ও স্মরণের নানা আয়োজন

আগস্ট ৫, ২০২৬

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT