চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির গোল, লিগ কাপের সেমিতে মিয়ামি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৭ পূর্বাহ্ণ ১২, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
মেসি ও তার সতীর্থরা গোল উদযাপন করছে, লিগ কাপের সেমিতে মিয়ামি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্টার মিয়ামিতে আসার পর থেকেই দুর্দান্ত পারফরম্যান্সে আলোকিত করে রেখেছেন লিওনেল মেসি। পাঁচ ম্যাচের সবকটিতেই প্রতিপক্ষকে কাঁপিয়েছেন। টানা পঞ্চম ম্যাচে পেলেন গোলের দেখা। কোয়ার্টার ফাইনালে শার্লটকে উড়িয়ে লিগ কাপের সেমিফাইনালে পা রেখেছে মেজর লিগ সকারের দল মিয়ামি।

ডিআরভি পিএনকে স্টেডিয়ামে শনিবার সকালে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে শার্লট এফসির বিপক্ষে ৪-০ গোলের দারুণ জয় পেয়েছে ইন্টার মিয়ামি। টুর্নামেন্টের শুরু থেকেই ধারাবাহিক পারফর্ম করা দলটির নজর এবার লিগ কাপের শিরোপার মঞ্চে।

সেমিফাইনালের লক্ষ্যে ম্যাচের শুরু থেকেই মেসি-মার্টিনেজরা একের পর এক আক্রমণের পসরা সাজিয়েছেন। সাফল্যও পেয়েছেন। প্রথমার্ধে ২-০তে এগিয়া যায় টাটা মার্টিনোর দল।

Banglabid

ম্যাচের ১২ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে নেন জোসেফ মার্টিনেজ। মিয়ামিতে যোগ দেয়ার পর এই নিয়ে টানা দ্বিতীয়বার পেনাল্টি নেয়ার সুযোগ পেয়েও শট নেননি মেসি। এবারও বল তুলে দিয়েছেন সতীর্থ মার্টিনেজের পায়ে। গোলও পেয়েছেন ভেনেজুয়েলান ৩০ বর্ষী স্ট্রাইকার।

এরপর ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট টেলর। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেন মেসি-বুসকেটস। ৭৮ মিনিটে শার্লটের ২১ বর্ষী ফরাসি ডিফেন্ডার বল সেভ করতে গিয়ে উল্টো নিজেদের জালে জড়ান। তাতে মিয়ামির জয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।

ম্যাচের ৮৬ মিনিটে গোলের দেখা পান মেসি। তার গোলে ৪-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মিয়ামি। প্রথম ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি নেমে শেষ সময়ে ফ্রি-কিক গোলে দলকে জিতিয়েছিলেন। এরপর টানা তিন ম্যাচে গোল করেন দুটি করে। এবারের গোলটি নিয়ে ৫ ম্যাচে বিশ্বজয়ী মেসির গোল হল ৮টি, পাশাপাশি অ্যাসিস্ট করেছেন একটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলবাএমএলএসবুসকেটসমিয়ামিমেসিলিগ কাপলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিনেমার প্রচারণায় সাইকেল র‌্যালি!

পরবর্তী

চীনে বন্যায় ৭৮ জনের মৃত্যু, নিখোঁজ ১৬

পরবর্তী
বন্যার পানিতে উদ্ধারকর্মীরা শিশু ও নারী সহ লোকজনকে নিরাপদে সরাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনে বন্যায় ৭৮ জনের মৃত্যু, নিখোঁজ ১৬

বাংলাদেশ ক্রিকেটার অনুশীলনে ব্যস্ত, মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপের দলে নেই মাহমুদউল্লাহ, নতুন মুখ তানজিদ

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT