ফুটবল

মেসিকে ‘বিশ্বসেরা কোচ’ বললেন মিয়ামির নতুন কোচ

মেসিকে ‘বিশ্বসেরা কোচ’ বললেন মিয়ামির নতুন কোচ

হাভিয়ের মাশ্চেরানোর পদত্যাগের পর ইন্টার মিয়ামির হয়ে শুরুটা দারুণ করেছেন নতুন কোচ গিয়ের্মো হোয়োস। এমএলএসে পথচলায় প্রথম ম্যাচেই জয়ের দেখা পেয়েছে তার দল। ম্যাচের পর জয়ে অবদান রাখা কিংবদন্তি লিওনেল মেসির প্রশংসাও করলেন মন খুলে।

রোববার সকালে মেসির জোড়া গোলে মেজর লিগ সকারে কলোরাডো রেপিডিসকে ৩-২ গোলে হারিয়েছে মেসি বাহিনী। জয়ে ছয় থেকে এক লাফে টেবিলে দ্বিতীয় স্থানে চলে এসেছে গতআসরের চ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিশ্বজয়ী মেসি প্রসঙ্গে হোয়োস বলেছেন, ‘মেসিই সেরা খেলোয়াড়। বিশ্বের সেরা কোচ মাঠেই রয়েছে। আমাদের কাছে ইতিহাসের সেরা খেলোয়াড় আছে, যে ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। আর আমাদের এমন একটি দল আছে, যারা ফুটবলের জন্য সবকিছু উজাড় করে দিয়েছে। আমাদের ১০ নম্বর জার্সিধারীকে ঈশ্বর যে জাদু দিয়েছেন, সেটাই আমাদের শক্তি।’

জয় ইন্টার মিয়ামিকে স্বস্তি দিয়েছে, কারণ মাশ্চেরানোর বিদায়ের পর দলটি বেশ কঠিন একটি সপ্তাহ পার করছিল। তার বিদায়ের প্রকৃত কারণ এবং ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে নানা আলোচনা চলছিল। তবে হোয়োস সংবাদমাধ্যমের সামনে সাবেক কোচের প্রশংসা করতেও ভোলেননি।

‘এই ফলাফল আসলে আগের কাজেরই ধারাবাহিকতা। দলটি এমএলএস চ্যাম্পিয়ন, এটি একটি শক্তিশালী দল, বড় বড় ক্লাবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে। এত দর্শকের সামনে খেলাটা খুবই গুরুত্বপূর্ণ।’

বিষয়:মাশ্চেরানো মিয়ামি মেজর লিগ সকার মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…