চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে ঢাকাই সিনেমার ‘মিয়া ভাই’ হয়ে উঠেছিলেন ফারুক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৫ অপরাহ্ণ ১৫, মে ২০২৩
বিনোদন
A A

একজন গ্রামের নায়ক! তাকে নানা সময়ে নানান চরিত্রে নানাভাবে দেখা গেছে। ‘লাঠিয়াল’ থেকে শুরু করে ‘সুজনসখী’। কখনো বা ‘সারেং বউ’-এ সারেং হিসেবে, আবার দেখা গেছে ‘মিয়াভাই’ হিসেবেও। এমনকি তাকে সাহেব হিসেবে দেখেছে বাংলার সিনেমাপ্রেমীরা।

এরকম নানান চরিত্রের মধ্যদিয়ে তিনি পাঁচটি দশক পার করেছেন। বর্ণাঢ্য চলচ্চিত্র জীবন তার। এই বর্ণাঢ্য জীবনের কথা নিয়ে বেশ কয়েকবার চ্যানেল আই অনলাইনের মুখোমুখি হয়েছেন তিনি।

বলছি ‘মিয়া ভাই’ খ্যাত তারকা অভিনেতা ফারুকের কথা। দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন সিঙ্গাপুরে। সোমবার সকাল ৮টার দিকে বিদায় নেন এই কিংবদন্তী। তার মৃত্যুতে ঢাকাই সিনেমা অঙ্গনে শোকের ছায়া।

চলচ্চিত্রের এই প্রজন্মের অনেকে জানতে চান, ফারুককে কেন ‘মিয়া ভাই’ ডাকা হয়? কিংবা মিয়া ভাই ডাকলে তার কেমন লাগে? এসব অনুভূতির কথা জানিয়েছিলেন এই অভিনেতা।

এ বিষয়ে ফারুকের ভাষ্য ছিলো, ‘মিয়া ভাই’ কেন তা আসলে নিজেও বুঝি না। তবে বিষয়টা ভাল লাগে যখন কেউ ‘মিয়া ভাই’ বলে ডাকে। তবে এটা শুরু হয়েছিল মূলত ‘লাঠিয়াল’ ছবি থেকে। ‘লাঠিয়াল’ ছবিতে একটি সিক্যুয়েন্সে আমার ‘মিয়া ভাই’ ছিলো আনোয়ার হোসেন। সেখানে উনাকে লোকজন বলে তোমার ভাই তো অনেক অন্যায় করছে, জুলুম করছে মানুষের উপর। তো সেটার বিচার তোমাকে করতে হবে। তখন উনি এসে মারতে থাকে আমাকে। এক পর্যায়ে মার খেতে খেতে আমার মনে হয়েছে যে সে আমাকে এভাবে মারছে এটা তো সেও অন্যায় করছে। তখন চিৎকার দিয়ে বলে উঠি ‘মিয়া ভাই’। আর আমার সে চিৎকারে সে থমকে যায় এবং লাঠিটি ফেলে চলে যায়। এরপর থেকেই মূলত ‘মিয়া ভাই’ নামটি প্রচলিত হয়ে ওঠে। সবাই ‘মিয়া ভাই’ বলে ডাকতে শুরু করে। আমি তখন বুঝতাম না কেন সবাই ‘মিয়া ভাই’ বলে ডাকে। তবে এটার কারণটা হলো বিচার-আচার, কারো দুঃখ, কাউকে সাহায্য করা এগুলোর জন্যই মূলত ‘মিয়া ভাই’ বলে ডাকত। মিয়া ভাই ডাকটি বড় অন্তরের ডাক, বড় হৃদয়ের ডাক।

হাহাকার নিয়ে এই চিত্রতারকা বলেছিলেন, “মাঝে মাঝে একটা কথা মনে হলে খুব আনন্দ হয় এবং সেই সাথে কষ্টও পাই। সেটি হলো, যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবো তখন অনেকেই বলবে ‘মিয়া ভাই’ আর থাকলো না। এ বিষয়টি যেমন আনন্দ দেয় ঠিক তেমনি কষ্টও দেয়। কষ্ট দেয় কারণ সবাইকে ছেড়ে চলে যেতে হবে।”

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়নায়কফারুকলিড বিনোদনসিঙ্গাপুরসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক

আগস্ট ৬, ২০২৬

সচিবালয় অভিমুখে ১১ দলের পদযাত্রায় পুলিশের বাধা, ধাক্কাধাক্কি

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

আগস্ট ৬, ২০২৬

বিনা টিকিটে বড়পর্দায় রইদ-মাস্তুলসহ ৬ সিনেমা দেখার সুযোগ!

আগস্ট ৬, ২০২৬

নতুন কুঁড়ির আদলে প্যারা স্পোর্টসের আয়োজন করতে বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT