চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ আয়োজনে নিরাপত্তা খতিয়ে দেখতে মেক্সিকো যাচ্ছে ফিফা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৮ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

মেক্সিকোতে সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে ২০২৬ বিশ্বকাপের নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থা পর্যালোচনা করতে শিগগিরই দেশটি সফর করবে ফিফার একটি প্রতিনিধি দল। শুক্রবার এ তথ্য জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিয়েনবম।

গত রোববার সেনাবাহিনীর অভিযানে নিহত হন ‘এল মেনচো’ খ্যাত মেক্সিকোর প্রভাবশালী ড্রাগ লর্ড নেমেসিও ওসেগেরা। এরপর দেশটিতে ছড়িয়ে পড়ে সহিংসতা। আর তাতে সেখানে বিশ্বকাপ আয়োজনের নিরাপত্তা ঝুঁকি নিয়ে শুরু হয় আলোচনা।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বৃহস্পতিবার শিয়েনবমের সঙ্গে ফোনালাপে জানান, বিশ্বকাপ আয়োজনে মেক্সিকোর ওপর তার ‘পূর্ণ আস্থা’ রয়েছে।

শুক্রবার দেশটির গণমাধ্যমে প্রেসিডেন্ট বলেন, ‘তিনি (ফিফা সভাপতি) আমাকে আশ্বস্ত করেছেন যে বিশ্বকাপ আমাদের দেশেই অনুষ্ঠিত হবে। ফিফার একটি দল এসে বিভিন্ন বিষয় পর্যালোচনা করবে, এ বিষয়ে আমরা একমত হয়েছি। আমরা দীর্ঘদিন ধরে এ নিয়ে কাজ করছি, তবে নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমি তাকে বলেছি, রোববারের ঘটনা ছিল বিশেষ পরিস্থিতি এবং আমরা এখন স্বাভাবিক অবস্থায় ফিরেছি। দীর্ঘদিন ধরে চালু থাকা সব নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রয়েছে, তাই নিশ্চিন্ত থাকতে পারেন।’

শিয়েনসম স্বাভাবিক অবস্থায় ফেরার কথা বললেও গুয়াডালাজারায় নিরাপত্তা উদ্বেগ রয়ে গেছে। ইতোমধ্যে গুয়াডালাজারায় আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য ডাইভিং বিশ্বকাপ বাতিল করেছে ওয়ার্ল্ড এ্যাকুয়াটিকস।

আগামী ১১ জুন শুরু হবে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। মেক্সিকোর পাশাপাশি যুক্তরাষ্ট্র ও কানাডায় হবে টুর্নামেন্টটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনফান্তিনোফিফাফুটবল বিশ্বকাপ-২০২৬মেক্সিকোলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ক্যাম্প শুরু হলেও যোগ দেননি রোনালদো, অপেক্ষায় আল-নাসের

জুলাই ৩১, ২০২৬

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর

জুলাই ৩১, ২০২৬

যে নাটক দেখে দর্শক বলছেন ‘না চাইলেও কেঁদে ফেললাম’!

জুলাই ৩১, ২০২৬

সহশিল্পী থেকে জীবনসঙ্গী, টম-জেন্ডেয়ার ১০ বছরের সফর

জুলাই ৩১, ২০২৬

নেটদুনিয়ায় তোলপাড়, বাংলাদেশে কি তৈরি হচ্ছে ‘ডিডিএলজে’?

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT