১৪ ও ১৫ অক্টোবর বন্ধ থাকবে মেট্রোরেল

ঢাকার মেট্রোরেল প্রকল্পের নির্মাণ কাজের দৃশ্য, যেখানে নতুন ট্রেন ও রেললাইন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালুর আগে সিস্টেম ইন্টিগ্রেশন টেস্টের জন্য আগামী ১৪ ও ১৫ অক্টোবর মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে। তবে ১৬ তারিখ থেকে আবারও আগের নিয়মে চলবে মেট্রোরেল।
আজ মঙ্গলবার ১০ অক্টোবর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)
বিবৃতিতে বলা হয়েছে, এমআরটি লাইন-৬ এর উত্তরা থেকে আগারগাঁও অংশ এবং আগারগাঁও থেকে মতিঝিল অংশের সিস্টেম ইন্টিগ্রেশন করার জন্য আগামী শনিবার ও রোববার (১৪ ও ১৫ অক্টোবর) উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশের মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে। যথারীতি শুক্রবারও (১৩ অক্টোবর) মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
মেট্রোরেলে যাতায়াতকারী যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।






