বাংলাদেশ

শুক্রবার থেকে মেট্রোরেলের নতুন সময়সূচি

ঢাকা মেট্রোরেল ট্রেন শহরের রাস্তায় চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেট্রোরেলের শুক্রবারের সময়সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে। মেট্রোরেল এখন থেকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বিকেল ৩টা থেকে চলাচল করবে। এতদিন প্রতি শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে চলাচল করত।

বুধবার ১৫ জানুয়ারি মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-ব্যবস্থাপক (প্রশাসন) সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ১৭ জানুয়ারি থেকে প্রতি শুক্রবার বিকেল সাড়ে ৩টার পরিবর্তে ৩টা থেকে মেট্রো চলাচল করবে। সেই হিসেবে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন দুপুর ৩টায় ছাড়বে এবং সর্বশেষ ট্রেন রাত ৯টায় ছাড়বে।

অন্যদিকে মতিঝিল থেকে প্রথম ট্রেন বিকেল ৩টা ২০ মিনিটে ছাড়বে এবং সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে ছাড়বে। উভয়দিকের চলাচলে প্রতি ট্রেনের মধ্যে বিরতি থাকবে ১০ মিনিট।

এতে আরও জানানো হয়, উত্তরা উত্তর স্টেশন থেকে শুক্রবার বিকেল ২টা ৪৫ মিনিট থেকে এবং মতিঝিল স্টেশন থেকে ৩টা ৫ মিনিটে একক যাত্রার টিকিট বিক্রি শুরু হবে। একইসঙ্গে র‌্যাপিড পাস কেনা এবং এমআরটি বা র‌্যাপিড পাসে টাকা প্রবেশ করানো যাবে।

মেট্রোরেল চলাচলের অন্য সব কার্যক্রম আগের মতোই থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিষয়:মেট্রোরেল শুক্রবার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…